somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরক থেকে বাঁচতে হবে

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় মুসলিম তুমি কি সদা সর্বদাই শিরক করে যাচ্ছ , যদিও তোমার অসচেতন মন মনে করছে যে , তুমি তোমার মহান প্রভুর ইবাদত করে যাচ্ছ । কিন্তু আসল সত্য হচ্ছে তুমি সর্বদা শিরকে লিপ্ত রয়েছো । প্রিয় মুসলিম তোমার উচিত ছিলো - তুমি আল্লাহর ভয়ে বা আল্লাহকে ভালবেসে টিভি সিনেমা দেখা থেকে বিরত থাকবে । কিন্তু সহজলভ্য এই টিভি সিনেমার যুগে তুমি মানুষের ভয়ে , আলেমের ভয়ে , পীরের ভয়ে , দাড়ি টুপির ভয়ে সর্বদা এবং সারাজীবন টিভি সিনেমা দেখা থেকে বিরত থাকছো । যা প্রকাশ্য শিরক ।



পূর্বকালের বুজুর্গগন হঠাৎ হঠাৎ কোন আমল লোকের ভয়ে করাকে জায়েজ বলেছেন । কিন্তু সারাজীবন তুমি লোকের ভয়ে , সমালোচনার ভয়ে আমল করবে , তা কখনোই মহান আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে পারে না । আর এটা অবশ্যই প্রকাশ্য শিরক । প্রিয় মুসলিম , আপনারা সবাই ( সমস্ত আলেম , সমস্ত পীরসাহেব এবং প্রায় সমস্ত মুসলিম ) লোকের ভয়ে সারাজীবন ইবাদত করে যাচ্ছেন । এতে করে ঈমান আপনাদের হৃদয় অব্দি পৌঁছাতে পারছে না , বরং ঈমান আপনাদের চামড়ার উপরেই থেকে যাচ্ছে । আপনাদের ঈমান প্রাণহীন কাঠের মতো , যার কোন মূল্যই মহান আল্লাহর নিকট নেই ।



আপনাদের ঈমানকে জীবন্ত করতে চাইলে অবশ্যই শিরক থেকে বাঁচতে হবে । লোকের ভয়ে বা দাড়ি টুপির ভয়ে নয় , বরং আল্লাহর ভয়ে টিভি সিনেমা দেখা থেকে বিরত থাকতে হবে । কিন্তু বর্তমান জগতে যা অসম্ভব । কারণ টিভি নেট এখন একেবারেই সহজলভ্য । এজন্যই কাহারো ঘরে টিভি থাকলে , কম্পিউটার থাকলে , তার সমালোচনা করা যাবে না । বরং এটা তাকে শিরক থেকে বাঁচাবে । প্রিয় মুসলিম তুমিই বলো হারাম বড়ো না শিরক বড়ো । টিভি দেখা একসময় পরিপূর্ণভাবে হারাম ছিলো । কিন্তু বর্তমানে ভালো কিছু দেখাকে সবাই জায়েজ করে নিয়েছে । অতঃপর আমি বলবো পর্নো ব্যাতীত , অতিরিক্ত ব্যাতীত , মধ্যম সময় , রিলাক্সের জন্য এবং সর্বোপরি শিরক থেকে বাঁচার জন্য টিভি নেটে - নাটক , সিনেমা , গান দেখা মুবাহ , তবে অতিরিক্ত সময় দেখা মাকরূহ । এটা আমার ইজতেহাদের মূলনীতি অনুসারে ( মূলনীতিটি অন্য স্ট্যাটাসে বর্ণিত আছে ) ফতোয়া । আর এটা সবাইকে শিরক থেকে বাঁচাবে এবং এটা এযুগের জন্য তাজদীদ বা সংস্কার । অতঃপর এভাবে কিয়ামত পর্যন্ত ইসলাম শতাব্দীর মুজাদ্দিদ দ্বারা সংস্কার হবে ইনশাআল্লাহ ।



প্রিয় মুসলিম তুমি হারাম থেকে বাঁচতে গিয়ে শিরক করে ফেলছো নাতো । যদি করে ফেলো , তাহলে এখনই তা থেকে বেঁচে থাকার চেষ্টা করো । তা না হলে চিরজাহান্নামী হয়ে যাবে । কিছু হারাম কাজ করলে কোনদিন না কোনদিন জান্নাতে যেতে পারবা , কিন্তু শিরক করলে চিরজাহান্নাম ।



অতএব লোকের ভয়ে আমল করা ছাড়ো , বরং ঘরে টিভি রাখো । কারণ টিভি দেখলে আফসোস থেকে বেঁচে থাকতে পারবা । দেখার চাইতে আফসোস করা বড়ো গুনাহ । তাছাড়া সর্বদা এবং সারাজীবন আফসোস করা প্রকাশ্য শিরক । এখনতো মানুষ পীরের ভয়ে আলেমের ভয়ে লোকের সমালোচনার ভয়ে দাড়ি টুপি রাখছে , টাখনুর উপর প্যান্ট পড়ছে , নারীর দিকে তাকাচ্ছে না । অথচ সব আমল করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য । তাই এসব আমল না করাই উত্তম ।



প্রিয় মুসলিম এখন তো বলতে গেলে প্রায় সমস্ত আলেমরা এবং পীর সাহেবরাই লোক দেখানো ইবাদত করে শিরক করে যাচ্ছেন । সকল মানুষই এখন অত্যন্ন্ত দুর্বল , তাই কঠোর ইসলামকে ছাড়তে হবে , সহজ দ্বীন পালন করতে হবে । যে সমস্ত পীর সাহেবরা এবং আলেমরা দ্বীনকে কঠিন করছে , তাদের সংস্পর্শ থেকে দূরে থাকা ওয়াজিব । কারণ এরা তোমাকে প্রাণহীন ঈমান শিখিয়ে চিরজাহান্নামী করবে ।



প্রিয় মুসলিম , আল্লাহর ভয়ে ইসলামের পাঁচ স্তম্ভ পালন করো । বেশি বেশি দান সদকা করো , বেশি বেশি নফল নামাজ এবং রোজা করো , যা তোমার নফ্সকে প্রশান্ত আত্মায় রুপান্তরিত করবে এবং তুমি দুনিয়াতেই বেহেশতের স্বাদ অনুভব করবে । অতঃপর বিনয়ী হও , কারণ বিনয় কিয়ামত পর্যন্ত ফরজ । আমি অনেক পীর সাহেবকে কুকুরের মতো আচরণ করতে দেখেছি এবং এদের মাঝে বিনয় বা কোমলতা দেখা যায়নি বললেই চলে । অতঃপর এরা হেদায়েত থেকে দূরে ছিলো ।



প্রিয় মুসলিম , টিভি নেট দেখা থেকে বিরত থেকে , দাড়ি টুপি রেখে এবং টাখনুর উপরে প্যান্ট পড়ে এবং নারীর দিকে না তাকিয়ে শিরক করার চাইতে বিপরীত করা তোমার জন্য সর্বোত্তম ।



( ডাঃ আকন্দ ) ।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ শুধু আমরাই নেই আর আগের মত

লিখেছেন ইসিয়াক, ২৭ শে জুন, ২০২৬ রাত ১১:০০




স্যোশাল মিডিয়ায় তুমি এখন জনপ্রিয় ফুড ব্লগার
এই আমি ছোট্ট শহরের সামান্য কানাই মাস্টার।

তোমার আছে বাড়ি, আছে গাড়ি বেড়াচ্ছো খাচ্ছো দেদার
আর এদিকে টিকে থাকবার, নিরন্তর প্রচেষ্টা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×