somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোজা

১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্বনিম্ন মানের রোজা হলো পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা । মধ্যম মানের রোজা হলো সকল পাপ থেকেও বিরত থাকা । আর উচ্চ স্তরের রোজা বর্তমানে সবার বুঝার উর্দ্ধে ।



হে মুসলিম বর্তমানে মানুষের হৃদয়ে পচন ধরেছে । মানুষ সর্বদা অশ্লীল ও অন্যায় চিন্তায় ডুবন্ত থাকে । সামান্য কমবেশি হতে পারে , কিন্তু সবাই সর্বদা অশ্লীল ও অন্যায় চিন্তায় ডুবন্ত । সেখানে মধ্যম মানের রোজা পালনও একেবারেই অসম্ভব । তাই মুসলমানদেরকে আমি বলবো সর্বনিম্ন মানের রোজা পালন করলেই আপনার রোজা আদায় হবে ইনশাআল্লাহ । তবে শর্ত হলো - কোনো সৃষ্টিকে মানসিক এবং শারিরীকভাবে কষ্ট দেওয়া যাবে না , অর্থাৎ সামান্য মানবাধিকারও লংঘন করা যাবে না । আরো বুঝিয়ে বলছি - হাত ও মুখের দ্বারা কাউকেই সামান্য কষ্ট দেওয়া যাবে না । তবেই আপনার রোজা আদায় হয়ে যাবে , নামাজ না পড়লেও । এখনতো আবার দলের শেষ নাই । হাদিস দেখায় নামাজ না পড়লে, পাপ থেকে বিরত না থাকলে কস্মিনকালেও রোজা হবে না ।



আমি বলবো তোমার সময় জ্ঞান নাই। আর হাদিস , আরে বোকা হাদিসের অর্থ বুঝতে হলে হক সুফিদের সোহবত লাগে । এখনতো হক সুফিদের কেউই প্রকাশ্যে নাই । তাহলে হাদিস কোরান বুঝাও তোমার পক্ষে সম্ভব না । হে আলেম নামধারী তোমরা মানুষকে ইসলাম থেকে দূরে সরাচ্ছ । ইসলামের মৌলিক মানবাধিকার শিক্ষা ইউরোপের কিছু দেশে চর্চা হয় । সেখান থেকে ইসলাম শিখে আসো কোরান হাদিসের ফিল্টার দিয়ে , তাহলেই সত্য সুফি দেখতে পাবে এবং তার সোহবত গ্রহণ করে প্রকৃত ইসলাম বুঝতে পারবে ইনশাআল্লাহ । ইউরোপের কিছু দেশে সততা নীতি আদর্শ বিবেক মানবাধিকার শতভাগ চর্চিত হয় । সেখানে যাও এবং গবেষণা করো , অতঃপর মুসলমানদের মাঝে প্রয়োগ করো , তবে শর্ত হলো হক সুফির সোহবত লাগবে , তবেই আশা করা যায় ইসলাম তার হারানো গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ ।



এখনতো প্রায় সবখানেই নারী পুরুষ একসাথে কাজ করে , বিশেষ করে অমুসলিম দেশে , সেখানে চোখের এবং হৃদয়ের রোজা অসম্ভব । তাহলে কি তারা রোজা ছেড়ে দিবে , কখনোই না , বরং ওই চিন্তার সাথেই রোজা করবে এবং মানবাধিকার মেনে চলবে , তাহলেই সে পূর্ণ রোজার সওয়াব পাবে ইনশাআল্লাহ । আর এটাই বর্তমানের ইসলাম । যারা ইসলামে কঠোরতা আনবে , তারা নিজেরা খোদা সাজবে ( নাউজুবিল্লাহ ) এবং সাধারণ মানুষকে মুশরিক বানাবে , সাথে নিজেরাও মুশরিক হয়ে চিরজাহান্নামি হবে । রাসুল সাঃ ইসলামকে সহজভাবে উপস্থাপন করতে বলেছেন , আর তোমরা ইসলামকে ভয়ের ধর্ম প্রচার করছো । ইসলাম শান্তির ধর্ম হিসেবে পরিচিতি পাবে ইনশাআল্লাহ এবং সম্ভবত খুব শীঘ্রই ।



( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×