1976 সালে বাংলাদেশ বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করলে পরের বছর ইন্ডিয়া মওসুম ভিত্তিক পানি বন্টনের জন্য একটি চুক্তি স্বাৰর করতে রাজি হয়।
চুক্তিতে শুকনো ও বর্ষা মৌসুমে কিউসেক মেপে নির্ধারিত পরিমাণ পানি বাংলাদেশকে দেয়ার কথা থাকলেও ইন্ডিয়া কখনোই চুক্তি অনুযায়ী পদ্মাতে পানি ছাড়েনি।
আনত্দর্জাতিক আইন, প্রথা ও কনভেনশ ভঙ্গ করে ইন্ডিয়া বেআইনি ভাবে ও একতরফা ভাবে বাংলাদেশের নদীগুলি থেকে পানি প্রত্যাহার করছে।
আসুন, আমরা ইন্ডিয়ার এ বেআইনি কাজের প্রতিবাদ করি। আমরা আমাদের ন্যায্য ও ন্যায়সঙ্গত দাবীর প্রতি সোচ্চার হই। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


