জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা উবায়দুল হক বলেছেন, বোমাবাজি, ফেৎনা সৃষ্টি, গুপ্ত হত্যা ইত্যাদি ইসলাম সমর্থন করে না। এসব শয়তানি তৎপরতা।
তারা এসবের সাথে জিহাদ নাম ব্যবহার করে জিহাদকে কলুষিত করছে।
কোথাও যদি জঙ্গিবাদের ট্রেনিং দেয়া হয় বা তৎপরতা দেখা যায় তাহলে তা ব করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। গতকাল জাতীয় মসজিদে জুমার খুতবায় তিনি এ আহ্বান জানান।
খতিব বলেন, কিছু লোক অবৈধ কাজ করে ইসলামের নামে চালানোর চেষ্টা করছে। গত এক বছর আগে থেকে বোমা হামলা করে জিহাদ বলে চালানোর চেষ্টা চলছে। অথচ জিহাদ তা সমর্থন করে না।
তিনি আরো বলেন, শীর্ষ ৬ জঙ্গির ফাঁসির পর বোমাবাজি বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু তা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বোমাবাজি জাহেলী যুগের কাজ বলে উল্লেখ করে তা বন্ধে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
খতিব বলেন, রবিউস সানি মাস আব্দুল কাদির জিলানীর (রহ.) ওফাতের মাস। তিনি তাওহীদের উপর কায়েম থাকতেন এবং সুন্নাতের উপর বেশি গুরুত্ব দিতেন। এছাড়া তিনি আল্লাহ ও রাসূলের আনুগত্য করার জন্য মানুষকে দাওয়াত দিতেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


