somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মেরিল্যান্ড

০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জর্জ কালভার্ট, যিনি প্রথম ব্যারন বাল্টিমোর নাম পরিচিত, ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের কাছে রাজকীয় সনদের জন্য আবেদন করেন। কিন্তু সনদ পাওয়ার আগেই তিনি মারা জান। তার মৃত্যুর পর, তারই ছেলে সেসিলিউস কালভার্ট, যিনি দ্বিতীয় ব্যারন বাল্টিমোর নাম পরিচিত, ১৬৩২ সালের ২০ই জুন মেরিল্যান্ড উপনিবেশ স্থাপনের জন্য সনদ লাভ করেন।

সরকারি ভাবে এই উপনিবেশের নামকরণ করা হয়, রাজা প্রথম চার্লসের স্ত্রী রানী হেনরিয়েটা মারিয়ার নামে। অবশ্য কোন কোন ঐতিহাসিকের অভিমত হযরত ঈসা [আ:] আম্মা মারিয়াম [রা:] এর নামে এর নামকরণ করা হয়েছে। সনদে অবশ্য এর নাম উল্লেখ করা হয়, টেরা মারিয়া, আংলিস, মেরিল্যান্ড।

অন্যান্য উপনিবেশের মতোই মেরিল্যান্ডেও অভিবাসনকে উৎসাহিত করার জন্য নতুন অভিবাসীদের মধ্যে বিনামূল্যে জমি বরাদ্দ করার নীতি গ্রহণ করা হয়। এই আইনকে বলা হয়, হেডরাইট সিস্টেম। সেসিলিউস কালভার্টএর ছোট ভাই লিওনার্ড কালভার্টের নেতৃত্বে ১৬৩৩ সালের ২২ই নভেম্বর প্রথম অভিবাসী দল আর্ক এবং ডোভ নামক দুইটা ছোট জাহাজে করে ইংল্যান্ড থেকে যাত্রা করে। তারা ১৬৩৪ সালের ২৫শে মার্চ ম্যারিল্যান্ডের দক্ষিণাঞ্চলে সেন্ট ক্লেমেন্টস আইল্যান্ডে অবতরণ করে। এর স্মরণে প্রতি বছর ২৫ই মার্চ মেরিল্যান্ড দিবস হিসাবে পালন করা হয়। এই প্রথম দলে ছিল ১৭ জন লোক ও তাদের স্ত্রীগণ এবং প্রায় দুইশ জনের মতো চুক্তিভিত্তিক চাকর।

মেরিল্যান্ডে ক্যাথলিক এবং পিউরিটানদের পরস্পরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ১৬৪৯ সালে রিলিজিয়াস টলারেশন এক্ট পাস করা হয়। এতে নতুন অভিবাসীরা মেরিল্যান্ডে বসতি স্থাপন করতে আগ্রহী হয়। তারপরেও প্রায় আট বছর ধরে ক্যাথলিক এবং পিউরিটানদের মধ্যে ধর্মীয় হানাহানি চলতে থাকে।

মেরিল্যান্ড ছিল হাজার হাজার ব্রিটিশ দাগি আসামির দ্বীপান্তরের অন্যতম স্থান। ১৭৭৬ সালের আগে ম্যারিল্যান্ডের জনসংখ্যার তিন-চতুর্থাংশই ছিল দাগি আসামি, ক্রীতদাস, বা চুক্তিভিত্তিক চাকর।

সনদ প্রাপ্তির পর থেকে ১৬৯১ সাল পর্যন্ত মেরিল্যান্ড ছিল ক্যালভার্টদের ব্যক্তিগত সম্পত্তি।

১৬৯১ সাল থেকে ১৭১৫ সাল পর্যন্ত মেরিল্যান্ড ছিল ব্রিটিশ উপনিবেশ।

১৭০৬ সালে বাল্টিমোর পোর্ট প্রতিষ্ঠার পর, এটা ম্যারিল্যান্ডের প্রধান সমুদ্র বন্দর এবং বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে উঠে।

১৭৪০ সালে জার্মানরা পেনসিলভানিয়া থেকে ম্যারিল্যান্ডের ফ্রেডেরিক কাউন্টিতে চলে আসে।

১৭৭৬ সালে মেরিল্যান্ড ডিক্লারেশন অফ রাইট এবং রাজ্যের সংবিধান প্রণয়ন করে।

১৭৮৮ সালের ২৮ই এপ্রিল যুক্তরাষ্ট্রের সংবিধান অনুমোদনের মাধ্যমে মেরিল্যান্ড সরকারি ভাবে যুক্তরাষ্ট্রের একটা স্টেট হিসাবে অন্তর্ভুক্ত হয়।

১৭৯১ সালে মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী প্রতিষ্ঠার জন্য ষাট বর্গ মাইল জমি ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া (ওয়াশিংটন ডি.সি.) কে প্রদান করে।

সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৮ রাত ১:০৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×