somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৭৯০ সালে মার্কিন যুক্তরাষ্টের কংগ্রেস দেশটির রাজধানী হিসাবে ওয়াশিংটন ডি. সি. প্রতিষ্টা করেন. শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্টের কংগ্রেসের অধিবেশন বিভিন্ন শহরে অনুষ্ঠিত হতো. কখনো ফিলাডেলফিয়াতে, কখনো নিউ ইয়র্ক, আবার কখনো প্রিন্সটনে অধিবেশন বসত. ১৭৯১ সালে দেশের স্থায়ী রাজধানী হিসাবে এই স্থানটিকে জর্জ ওয়াশিংটন ব্যক্তিগতভাবে বাছাই করেন. বাছাইকৃত স্থানটি উত্তর ও দক্ষিণ উভয় অঞ্চলের মধ্যবর্তী হওয়ায়, কংগ্রেস স্থানটিকে রাজধানী স্থাপনের জন্য অনুমোদন প্রদান করে. মেরিল্যান্ড ও ভার্জিনিয়া রাজধানী অর্থাৎ ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া প্রতিষ্টার জন্য তাদের জমি প্রদান করে. পরে অবশ্য ১৮৪৬ সালে ভির্জিনিয়ার জমি ফেরত প্রদান করা হয়.

১৭৯১ সালে প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন তার স্টাফ অফিসার ফরাসি আর্কিটেক্ট পিয়ের লনফ্যান্টকে (Pierre L'Enfant) রাজধানীর নকশা প্রণয়নের জন্য দায়িত্ব দেন. পরে অ্যান্ড্রু এলিকোট ও বেঞ্জামিন ব্যেনাকারের অধীনে নতুন পরিকল্পনা ও নির্মাণ কাজ পরিচালিত হয়. বেঞ্জামিন ব্যেনাকার কালো বর্ণের কিন্তু জন্মগতভাবে মুক্ত মানুষ ছিলেন, তিনি ছিলেন জ্যোতিষী ও গণিতজ্ঞ. তবে পিয়ের লনফ্যানটের পরিকল্পনা অনুযায়ী কিছু কাজ হয়, যেমন ওয়াশিংটন মনুমেন্ট.

সুসজ্জিত রাজধানীতে কাজ শুরু হয় ১৭৯৩ সালে, আর প্রেসিডেন্ট কর্তৃক সরকার পরিচালনার কাজ ফিলাডেলফিয়া থেকে ওয়াশিংটনে স্থানান্তরিত হয় ১৮০০ সালের ১লা ডিসেম্বর. রাজধানীর প্রথম ধাপের নির্মাণ কাজ শেষ হয় ১৮২৬ সালে. প্রেসিডেন্ট জন এডামস হচ্ছেন প্রথম প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউস থেকে রাষ্ট্র পরিচালনা শুরু করেন. তিনি ১৮০০ সালে হোয়াইট হাউসে বসবাস শুরু করেন, তখনও এর নির্মাণ কাজ শেষ হয়নি.

আজ থেকে দুইশ বছর আগে যখন এই স্থানটিকে মার্কিন যুক্তরাষ্টের রাজধানী হিসাবে পছন্দ করা হয়, তখন বিশ্ববাসি অবাক হয়ে ছিল, কেন এমন একটা জলাভূমিকে রাজধানী স্থাপনের জন্য বাছাই করা হলো. এই জলাভূমিকে অজোপাড়াগাঁ থেকে আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি ও সুন্দর্যের শক্তিকেন্দ্রে পরিনিত হতে প্রথম একশত বছর সময় লেগে যায়. আজকে ওয়াসিংটন নেতৃত্ব দেয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত.

ওয়াসিংটন ডি. সি. জাতীয় ও আন্তর্জাতিক জীবনে আজ অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে. এটাই মার্কিন যুক্তরাষ্টের একমাত্র প্রধান শহর যা সম্পূর্ণ পরিকল্পনা মাফিক গড়ে উঠেছে এবং এটা সারা যুক্তরাষ্টের মধ্যে সবচাইতে চিত্তাকর্ষক শহর.
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×