somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

ইন্ডিয়ানদের সাথে যুদ্ধ

২৩ শে মার্চ, ২০১৭ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন যুক্তরাষ্ট্র যখন পশ্চিম দিকে রাজ্য বিস্তার করছিলো, তখন ইন্ডিয়ানদের সাথে অনেকগুলি যুদ্ধ সংঘটিত হয়। ১৭৯০ সালে মিয়ামি অঞ্চলের প্রধান লিটল টার্টল (আমেরিকানদের দেয়া নাম) এর নেতৃত্বাধীন ইন্ডিয়ান বাহিনীর নিকট লেফটেনেন্ট কর্নেল জোসিয়াহ হারমারের নেতৃত্বাধীন আমেরিকান বাহিনী পরাজিত হয়। পরের বছর আবার যুদ্ধ হয়, সেই যুদ্ধেও আমেরিকানরা পরাজিত হয়। কিন্তু শেষ পর্যন্ত ১৭৯৪ সালে ফলেন টিম্বারস যুদ্ধে স্থানীয় ইন্ডিয়ানরা পরাজিত হয়। ফলে ১৭৯৫ সালে সম্পাদিত গ্রিনভিল চুক্তির মাধ্যমে স্থানীয়রা অহিও অঞ্চল আমেরিকানদের কাছে সমর্পন করতে বাধ্য হয়।

১৮১২ সালের যুদ্ধে কিছু নেটিভ ইন্ডিয়ান ব্রিটিশদের পক্ষাবলম্বন করে। স্থানীয় ক্রিক গোত্র ১৮১২ সালে ফোর্ট মিমসে আমেরিকানদের পরাজিত করে। পরবর্তীতে ১৮১৪ সালে হর্সশো বেন্ড যুদ্ধে অ্যান্ড্রু জ্যাকসনের (পরে তিনি আমেরিকার ৭ম প্রেসিডেন্ট হয়ে ছিলেন) নেতৃত্বাধীন আমেরিকান বাহিনীর কাছে ক্রিকসরা পরাজিত হয়। এই পরাজয়ের পর ফোর্ট জ্যাকসন চুক্তির বলে ক্রিকসরা তাদের অর্ধেক ভূখণ্ড আমেরিকার কাছে হস্তান্তর করতে বাধ্য হয়, বর্তমানে যা আলাবামা রাজ্য। ৭ম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর অ্যান্ড্রু জ্যাকসন ১৮৩০ সালে ইন্ডিয়ান রিমোভাল বিল নামে একটা আইন পাস করেন। এই আইন বলে ইন্ডিয়ানদেরকে মিসিসিপি নদীর পূর্ব দিক থেকে ওকলাহোমার দিকে বলপূর্বক বিতাড়ন করা হয়।

১৮৩২ সালে চকতাওস ইন্ডিয়ানদের, ১৮৩৫ সালে ক্রিকস ইন্ডিয়ানদের, ১৮৩৭ সালে চিকাসও ইন্ডিয়ানদের এবং ১৮৩৮-৩৯ সালে চেরোকি ইন্ডিয়ানদের তাদের এলাকা থেকে বলপূর্বক উচ্ছেদ ও বিতাড়ন করা হয়। এই উচ্ছেদ ও বিতাড়নের সময় অনেক ইন্ডিয়ান মারা যায়। এই ঘটনাকে ইতিহাসে ট্রেইল অফ টিয়ারস (Trail of Tears) বলে অভিহিত করা হয়। ফ্লোরিডার সেমিনোল ইন্ডিয়ানরা এই উচ্ছেদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলে। তারা ১৮৩৫ সল থেকে ১৮৪২ সাল পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে গেরিলা যুদ্ধ সংঘটিত করে। এটা ছিল ২য় সেমিনোল যুদ্ধ।

১৮৩৭ সালে সেমিনোলদের নেতা ওসেওলা (Osceola) মার্কিন বাহিনীর হাতে বন্দী হন। ওসেওলা বন্দী হওয়ার পর অধিকাংশ সেমিনোল ইন্ডিয়ান আত্মসমর্পণ করে। মার্কিন বাহিনী তাদেরকে ওকলাহোমার দিকে চলে যেতে বাধ্য করে। তবে কিছু সংখ্যক সেমিনোল ইন্ডিয়ান পালিয়ে যেতে সক্ষম হয়, তারা ১৮৫৫ সাল থেকে ১৮৫৮ সাল পর্যন্ত আমেরিকার সাথে যুদ্ধ অব্যহত রাখে। এটা ছিল ৩য় সেমিনোল যুদ্ধ।

১৮৫০ সালে মার্কিন বাহিনী সাথে উত্তর-পশ্চিমাঞ্চলীয় নেটিভ আমেরিকানদের যুদ্ধ সংঘটিত হয়। নেটিভ আমেরিকানরা ১৮৫৫-৫৬ সালে রোগে নদীর যুদ্ধে এবং ১৮৫৫-৫৮ সালে ইয়াকিমার যুদ্ধে মার্কিন বাহিনীর কাছে পরাজিত হয়। ফলশ্রুতিতে সমস্ত নেটিভ আমেরিকানদেরকে সংরক্ষিত এলাকাতে বসবাস করতে বাধ্য করা হয়।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে নেটিভ আমেরিকানদের বসবাসের জন্য অনেকগুলি সংরক্ষিত এলাকা গড়ে তোলা হয়েছে। ৩৩টা রাজ্যে সরকার কর্তৃক স্বীকৃত নেটিভ আমেরিকানদের জন্য এই ধরণের ৩১১টা সংরক্ষিত এলাকা আছে। সবচাইতে বড় সংরক্ষিত এলাকাটির নাম হচ্ছে নাভাজো নেশন। এটা আরিজোনা, নিউ মক্সিকো এবং উটাহ রাজ্যে অবস্থিত। এই সংরক্ষিত এলাকাটির আয়তন হচ্ছে ৭০,১৭৯.০৯ বর্গ কিলোমিটার। ২০০০ সালের আদমশুমারি অনুসারে এর জনসংখ্যা ৩,০০,৫০০ জন।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৯:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×