somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মিসৌরি সমঝোতা (MISSOURI COMPROMISE)

২৪ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র 'মুক্ত রাজ্য' এবং 'দাস রাজ্য' এই দুই ভাগে ভাগ হয়ে যায়। যে রাজ্যগুলিতে তখনও দাস প্রথা প্রচলিত ছিল সেই রাজ্যগুলিকে 'দাস রাজ্য' আর যে রাজ্যগুলি থেকে দাস প্রথা বিলুপ্ত হয়ে গিয়েছিলো সে রাজ্যগুলিকে 'মুক্ত রাজ্য' বলা হতো। সরকার পরিচালনার ক্ষেত্রে এই দুই ধরণের রাজ্যগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে ১৮২০ সালে মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদ একটা সমঝোতার উদ্যোগ নেয়। এই সমঝোতাকে বলা হয় মিসৌরি সমঝোতা বা মিসৌরি কম্প্রোমাইজ। দাস রাজ্যগুলি সবসময় আশঙ্কা করতো, কংগ্রেসে যদি তাদের প্রতিনিধির সংখ্যা মুক্ত রাজ্যের চাইতে কমে যায়, তাহলে কংগ্রেস হয়তো এমন আইন পাস করবে যাতে তাদের স্বার্থ ক্ষুণ্ন হয়।

১৮১৯ সালে মিসৌরি যুক্তরাষ্ট্রে অন্তুর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করে। সেই সময় মিসৌরিতে দাস প্রথা প্রচলিত ছিল। উত্তরাঞ্চলীয় মুক্ত রাজ্যগুলি মিসৌরির যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্তির বিরোধিতা করে। মুক্ত রাজ্যগুলি মনে করতো দক্ষিণাঞ্চলীয় দাস রাজ্যগুলি ইতোমধ্যেই কংগ্রেসে যথেষ্ট শক্তিশালী, তার উপর মিসৌরি যুক্ত হলে কংগ্রেসে তাদের শক্তি আরো বৃদ্ধি পাবে। নিউ ইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদ সদস্য জেমস টালমেড প্রস্তাব করেন, মিসৌরীতে দাস প্রথা বিলুপ্ত হলেই তা যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হতে পারবে। কিন্তু দাস রাজ্যগুলি এর বিরুধীতা করে। তাদের বক্তব্য হলো, মিসৌরিতে দাস প্রথা থাকবে কি থাকবেনা তার সিদ্ধান্ত নিবে মিসৌরির জনগণ। মুক্ত রাজ্যগুলি মনে করে, সংবিধান মোতাবেক কংগ্রেসের ক্ষমতা আছে কোনো নতুন অন্তর্ভুক্ত রাজ্যে দাস প্রথা বিলুপ্ত করার, অপরদিকে দাস রাজ্যগুলির যুক্তি হলো, কোনো নতুন অন্তর্ভুক্ত রাজ্যে দাস প্রথা থাকবে কি থাকবে না, তা সেই রাজ্যের ইচ্ছার উপর নির্ভর করবে। শেষ প্রর্যন্ত দাসরাজ্য ও মুক্তরাজ্যগুলি একটা সমঝোতায় আসে, তা হলো মিসৌরি দাসরাজ্য হিসাবে যুক্তরাষ্ট্রে অন্তুর্ভুক্ত হবে, অপরদিকে মেইন মুক্ত রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়। এতে দাস ও মুক্ত রাজ্যের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। এই সমঝোতাকে বলা হয়, মিসৌরি সমঝোতা বা মিসৌরি কম্প্রোমাইস। এই সমঝোতার অধীন যুক্তরাষ্ট্রের মাঝখান বরাবর একটা কাল্পনিক রেখা টানা হয়। এই রেখার উত্তরের রাজ্যগুলি মুক্ত রাজ্য আর দক্ষিণের রাজ্যগুলি দাস রাজ্য হিসাবে গণ্য হবে। তবে এই সমঝোতা ছিল খুবই সাময়িক। মেক্সিকোর নিকট থেকে বিরাট অঞ্চল লাভ করার পর, যুক্তরাষ্ট্রে এর অন্তর্ভুক্তি নিয়ে দাস ও মুক্ত রাজ্যের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×