somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্র -- দশম পর্ব

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধের দামামা
১৯৪০ সালের মধ্যে জার্মানী ডেনমার্ক, নরওয়ে, হল্যান্ড, বেলজিয়াম এবং ফ্রান্স দখল করে নেয়। এর প্রেক্ষিতে প্রেসিডেন্ট ফ্র্যাংকলিন ডিলান রুজভেল্ট আমেরিকা সেনাবাহিনীর আকার আরো বাড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি জনগণকে বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দেয়ার আইন প্রচলন করেন। মার্কিন জনমত যুদ্ধের বিপক্ষে ছিল। কিন্তু প্রেসিডেন্ট রুজভেল্ট গণতন্ত্র রক্ষার স্বার্থে যুদ্ধে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন। ১৯৪১ সালের জানুয়ারী মাসে মার্কিন কংগ্রেস লেন্ড-লিজ আইন পাস করে। এই আইনে প্রেসিডেন্টকে ক্ষমতা দেয়া হয়, তিনি ইচ্ছা করলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থে যে কোনো রাষ্ট্রের কাছে অস্ত্র, খাদ্য বা যেকোনো প্রয়জনীয় সামগ্রী বিক্রি, ধার বা ভাড়া দিতে পারবেন। এই আইনের দ্বারা প্রথমেই তিনি ব্রিটেনের কাছে অস্ত্র বিক্রি শুরু করেন। পরে অবশ্য রাশিয়ার কাছেও অস্ত্র ও অন্যান্য সামগ্রী বিক্রি শুরু করেন। ইতোমধ্যে মার্কিন সৈন্যরা আইসল্যান্ড দখল করে নেয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা
১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান পার্ল হার্বারে প্রশান্ত মহাসাগরীয় আমেরিকান নৌবহরকে আক্রমণ করে। পরের দিন অর্থাৎ ৮ ডিসেম্বর মার্কিন কংগ্রেস জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৯৪১ সালের ১১ ডিসেম্বর জার্মানী ও ইতালি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

যুক্তরাষ্ট্র তার সমস্ত সম্পদকে যুদ্ধের কাজে নিয়োজিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার শিল্পোৎপাদন দ্বিগুন হয়ে যায়। ১৯৪৩ সালে অর্থনৈতিক কর্মকান্ড এত বৃদ্ধিপায় যে একজন মার্কিন নাগরিকও বেকার ছিলনা। ১৯৩৯ সালে আমেরিকা দুই হাজার উড়োজাহাজ নির্মাণ করে। আর ১৯৪৪ সালের মধ্যে উড়োজাহাজের উৎপাদন দাঁড়ায় ৯৬ হাজারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেহেতু যুক্তরাষ্টের ভূখণ্ড সরাসরি যুদ্ধক্ষেত্র ছিলোনা বা সরাসরি বিমান আক্রমণের আওতায় ছিলোনা তাই যুক্তরাষ্ট্রের নাগরিকরা অন্যান্য যুদ্ধমান দেশগুলির জনগণের চাইতে অনেক কম কষ্ট ভোগ করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক কালো আমেরিকান দক্ষিণের রাজ্যগুলি থেকে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলিতে বসবাসের জন্য চলে আসে। আমেরিকায় কালোদের সামাজিক অবস্থান ও মর্যাদা নিয়ে অসন্তোষ দিনে দিনে বাড়ছিল।

যদিও আমেরিকার সেনাবাহিনীতে অনেক জাপানী ছিল, তারপরও পার্ল হার্বারে জাপানের আক্রমণের পর আমেরিকা এক লক্ষেরও বেশি জাপানিকে পশ্চিম উপকূল থেকে আটক করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে নিয়ে আসে। আমেরিকার ব্যাপক শিল্প উৎপাদনের ক্ষমতা অক্ষ শক্তির (জার্মান, ইতালি এবং জাপান) পরাজয় অবধারিত করে তুলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রেসিডেন্ট রুজভেল্ট যুদ্ধের বিজয় দেখে যেতে পারেননি। ১৯৪৫ সালের ১২ এপ্রিল তিনি মারা যান।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×