somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্র -- চতুর্দশ পর্ব

০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যাককার্থিবাদ বা ম্যাককার্থিজম (McCarthyism)

বিংশ শতাব্দীর পঞ্চাশের দশককে বলা হয় ম্যাককার্থিজমের যুগ। এই সময়ে কমিউনিস্ট অনুপ্রবেশের ভয়ে যুক্তরাষ্ট্র অস্থির ছিল। ১৯৪৬ সালে ব্রিটিশ প্রধানমিন্ত্রী ঘোষণা করেন সারা ইউরোপ জোরে কমিউনিস্ট শাসনের 'লৌহ যবনিকা" বা 'iron curtain' নেমে আসছে। ইতোমধ্যে পূর্ব ইউরোপের দেশ হাঙ্গেরি এবং বুলগারিয়াতে সোভিয়েত ইউনিয়ন নিয়ন্ত্রিত কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৪৮ সালে চেকোস্লোভাকিয়াতে নির্বাচিত সরকার সরিয়ে দিয়ে কমিউনিস্ট সরকার ক্ষমতা দখল করেছে।

১৯৪৮ সালে এলগার হিসস নামের যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সোভিয়েত ইউনিয়নের পক্ষে গোয়েন্দাগিরি করার সময় গ্রেফতার হলে আমেরিকার প্রশাসনে কমিউনিস্ট ভীতি জাঁকিয়ে বসে। তাছাড়া ১৯৪৯ সালে রাশিয়ানরা পারমাণবিক বোমার পরীক্ষামূল বিস্ফোরণ ঘটায়। আমেরিকান গুপ্তচরদের পাচারকৃত তথ্যের সাহায্যে রাশিয়ানরা পারমাণবিক বোমা বানাতে সক্ষম হয়েছে, এই খবরে আমেরিকানরা আরো উদ্বিগ্ন হয়ে পরে।

এমনই একটা ভীতিপ্রদ সময়ে উইসকনসিন থেকে নির্বাচিত সিনেটর জোসেফ ম্যাককার্থি ১৯৫০ সালের ফেব্রুয়ারী মাসে ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ২০৫ জন কমিউনিস্টের একটা গোপন তালিকা তার কাছে আছে। ম্যাককার্থি ভীতিকর পরিস্থিতির সুযোগ নিয়ে উইচ-হান্টিং শুরু করেন। কোনো তথ্য-প্রমাণ ছাড়াই একেক দিন একেক জনের নাম ঘোষণা করতে থাকেন। আর এতে বহু উচ্চপদস্থ কর্মকর্তার চাকুরী চলে যায়। এইভাবে তিনি ১৯৫৪ সাল পর্যন্ত উইচ-হান্টিং চালিয়ে যান। শেষে তার এই কর্মকান্ডের প্রতি জনসমর্থন চলে গেলে মার্কিন সিনেট তার কর্মকান্ডের উপর নিয়ন্ত্রণ আরোপ করে। কোনো তথ্য-প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে দোষারোপ করার বা চরিত্র হনন করার এই প্রবণতাকে ম্যাককার্থিবাদ বা ম্যাককার্থিজম (McCarthyism) বলে।

ম্যাককার্থিজমের ঘটনা বাদ দিলে পঞ্চাশের দশক ছিল আমেরিকার সমৃদ্ধির দশক। এই সময়ে বেকারত্বের হার নিম্ন পর্যায়ে নেমে আসে; জীবনযাত্রার মান অনেক বেড়ে যায়; প্রতি বাড়িতেই টেলিভিশন ছিল। ১৯৫৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রথম কৃত্তিম উপগ্রহ মহাশূন্য উৎক্ষেপণ করে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×