somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্র -- পঞ্চদশ পর্ব

০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাগরিক অধিকার আন্দোলন -১

বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলন শুরু হয়। এইসময়ে দক্ষিণের রাজ্যগুলিতে সাদা ও কালোদের জন্য পৃথক পৃথক স্কুল ছিল। ১৮৯৬ সালে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট এক রায়ে ঘোষণা করে সাদা-কালোদের পৃথক স্কুল ব্যবস্থা সংবিধান সম্মত যদি উভয় ধরনের স্কুলে সুযোগ সুবিধা সমান থাকে। তবে বাস্তবে কালোদের স্কুলের সুযোগ সুবিধা সবসময়ই সাদাদের স্কুলের থেকে নিচুস্তরের ছিল। ১৯৫৪ সালে সুপ্রিম কোর্ট আগের রায় পরিবর্তন করে সাদা-কালো পৃথক স্কুল ব্যবস্থা বাতিল করে দেয়। কিন্তু দক্ষিণের রাজ্যগুলির সাদারা এই রায় মেনে নিতে পারেনি, তারা সাদা-কালো এক স্কুল ব্যবস্থার বিরোধিতা করতে থাকে। ১৯৫৭ সালে আরকানসাস রাজ্যের লিটল রক সেন্ট্রাল হাই স্কুলে ৯ জন কালো ছাত্র ভর্তি হলে প্রথমে আরকানসাস ন্যাশনাল গার্ড এবং পরে স্থানীয় জনগণ তাদেরকে স্কুলে ঢুকতে বাধা দেয়। তখন যুক্তরাষ্ট্রে ৩৪ তম প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ক্ষমতায়। তিনি কালো ছাত্ররা যাতে ওই স্কুলে প্রবেশ করতে পারে তার নিরাপত্তার জন্য সেনাবাহিনী প্রেরণ করেন।

তখনো দক্ষিণের রাজ্যগুলির অধিকাংশ কালোই ভোটার হতে পারেনি। কালোদের ভোটার হওয়ার ক্ষেত্রে বাধা ও অসুবিধা দূর করার জন্য ১৯৫৭ সালে ও ১৯৬০ সালে সিভিল রাইটস এক্ট নামে দুইটা আইন পাস হয়। এই দুইটা আইন পাস হওয়া সত্ত্বেও অধিকাংশ কালোই ভোটার হতে পারেনি।

কালো আমেরিকান বা আফ্রিকান আমেরিকানরা সমান অধিকারের দাবিতে তাদের অহিংস প্রতিবাদ অব্যাহত রাখে। ওই সময়ে কালোরা সাদাদের বাসে চড়তে পারতো না। ১৯৫৫ সালে আলাবামা রাজ্যে আইন পাস হয়, কালোরা সাদাদের বাসে উঠতে পারবে, তবে পিছনের সিটে বসতে হবে। ১৯৫৫ সালে রোসা পার্কস নামের একজন কালো মহিলা বাসের সামনের সিটে বসলে তাকে সেখান থেকে উঠে যেতে বলা হয়, তিনি প্রতিবাদ করেন এবং সামনের সিট থেকে উঠে যেতে অস্বীকার করেন। এর প্রেক্ষিতে পুলিশ রোসা পার্কসকে গ্রেফতার করে। এর প্রতিবাদে কালোরা বাস বর্জন করার আন্দোলন শুরু করে। অবশেষে আন্দোলন সফল হয়। সুপ্রিম কোর্ট ঘোষণা করে পৃথক বাস ব্যবস্থা অসাংবিধানিক। এই নাগরিক আন্দোলনের সফল নেতৃত্ব দেন খ্রিস্টান ধর্মযাজক মার্টিন লুথার কিং। এতে তার নাম চারিদিকে ছড়িয়ে পরে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৫৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×