somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্র -- ষোড়শ পর্ব

০৮ ই মে, ২০১৭ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাগরিক অধিকার আন্দোলন -২
১৯৬০ সালে নর্থ ক্যারোলিনার গ্রিনসবোরোতে একটা খাবারের দোকানে একজন কালো ছাত্র খাবার কিনতে গেলে দোকানী কালো ব্যাক্তির কাছে খাবার বিক্রি করতে অস্বীকার করে। এর প্রতিবাদে কালোরা ওই দোকানের সামনে অবস্থান ধর্মঘট শুরু করে। এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পরে, তারা বিভিন্ন দোকান, হোটেল, সিনেমা হল, এবং পার্কের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট করতে থাকে। এতে সাফল্য আসে, ওই সমস্ত দোকান ও প্রতিষ্টানে কালোদের প্রবেশাধিকার দেয়া হয়।

১৯৬২ সালের ওলে মিস দাঙ্গা বা অক্সফোর্ডের যুদ্ধ
১৯৫৪ সালে আমেরিকার সুপ্রিম কোর্ট ব্রাউন বনাম বোর্ড অফ এডুকেশন মামলায় কালো-সাদার জন্য পৃথক স্কুল ব্যবস্থাকে অ-সাংবিধানিক ঘোষণা করেন। জেমস এইচ. মেরিডিথ, আমেরিকান বিমান বাহিনীর একজন প্রাক্তন সৈনিক, ১৯৬২ সালে ইউনিভার্সিটি অফ মিসিসিপিতে ভর্তি হয়। কিন্তু ভর্তির পরে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যখন জানতে পারে যে মেরিডিথ একজন কালো আমেরিকান, তখন তারা তার ভর্তি বাতিল করে দেয়। ইউনিভার্সিটি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করলে একটা ফেডারেল কোর্ট মেরিডিথকে ইউনিভার্সিটিতে ভর্তি করার নির্দেশ দেয়। ১৯৬২ সালের ২০ সেপ্টেম্বর মেরিডিথ পুনঃরায় ভর্তি হওয়ার জন্য গেলে, ইউনিভার্সিটির অফিসে ঢুকার মুখে মিসিসিপির গভর্নর রস বার্নেট স্বয়ং তাকে বাধা দেয়। ২৮ সেপ্টেম্বর আদালত গভর্নরকে আদালত অবমাননার জন্য দোষী সাব্যস্ত করে, নির্দেশ দেয় যে, মেরিডিথকে ইউনিভার্সিটিতে প্রবেশের ক্ষত্রে তিনি বাধা দিতে পারবেন না। যদি আদালতের নির্দেশ তিনি অমান্য করেন, তা হলে তাকে গ্রেফতার করা হবে এবং ১০ হাজার ডলার জরিমানা করা হবে।

ঐ সময়ে আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট জন এফ. কেনেডি প্রসাশন মিসিসিপির গভর্নর বার্নেটকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু গভর্নর বার্নেট সাদাদের ইউনিভার্সিটিতে কিছুতেই মেরিডিথকে ভর্তি হতে দিবেন না। প্রেসিডেন্ট জন এফ. কেনেডি ও অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ. কেনেডি নানান দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেন এই অবস্থায় সেনাবাহিনী পাঠানো ঠিক হবে না। সৈন্য পাঠাতে গেলে সশস্ত্র প্রতিবাদকারী ও সৈনিকদের মধ্যে একটা ছোট-খাটো গৃহযুদ্ধ হয়ে যেতে পারে। প্রশাসন সিদ্ধান্ত নেন, যেহেতু এই ব্যাপারে আদালতের নির্দেশ আছে, তাই মেরিডিথ মার্শালের পাহারায় ইউনিভার্সিটিতে ঢুকবে। এই ক্ষেত্রে গভর্নর বার্নেট আদালতের নির্দেশ মানতে বাধ্য হবে। এদিকে গভর্নর বার্নেট আদালতের চাপে একটা মুখ-রক্ষামূলক মীমাংসার আশায় কেনেডি প্রশাসনের সাথে আলোচনা চালিয়ে যান। শেষ পর্যন্ত গভর্নর বার্নেট মেরিডিথের ভর্তির ব্যাপারে সম্মত হন। অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ. কেনেডি নির্দেশ দেন মেরিডিথ যখন ভর্তি হতে ইউনিভার্সিটিতে যাবে তখন ৫০০ মার্শাল তাকে পাহারা দিয়ে নিয়ে যাবে।

১৯৬২ সালের ৩০ সেপ্টেম্বর মেরিডিথ ৫০০ মার্শালের পাহারায় ইউনিভার্সিটি অফ মিসিসিপির অক্সফোর্ড ক্যাম্পাসে প্রবেশ করলে দাঙ্গ শুরু হয়ে যায়। এই দাঙ্গা পরের দিন অর্থাৎ ১ অক্টোবর পর্যন্ত চলে। এতে ফ্রান্সের একজন সাংবাদিক সহ দুই জন নিহত হয় এবং ৩০০ জনের মতো আহত হয়।

অবশেষে মেরিডিথ ১৯৬২ সালের ১ অক্টোবর প্রথম আফ্রিকান-আমেরিকান ছাত্র ইউনিভার্সিটি অফ মিসিসিপিতে ভর্তি হয় এবং ক্লাস করতে শুরু করে। মেরিডিথ ১৯৬৩ সালে ১৮ অগাস্ট রাষ্ট্রবিজ্ঞানে গ্রাজুয়েট হন। তিনি মিসিসিপি ইউনিভার্সিটিতে পড়ার পুরা সময়টা ২৪ ঘন্টা কয়েক শ' সেনার পাহারায় থাকতেন।

এদিকে আদালতের আদেশ অমান্য করার অপরাধে গভর্নর বার্নেটের জেল হয় এবং সেই সাথে ১০ হাজার ডলার জরিমানা হয়। পরে অবশ্য আপীল কোর্ট তার বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দেয়।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৭ রাত ৯:৪০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×