somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্র -- বিংশ পর্ব

১৫ ই মে, ২০১৭ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাগরিক অধিকার আন্দোলন -৬

আমেরিকান ইন্ডিয়ান আন্দোলন বা American Indian Movement (AIM)

১৯৬৮ সালের জুলাই মাসে মিনেসোটা রাজ্যের মিনেপোলিসে আমেরিকান ইন্ডিয়ান বা নেটিভ ইন্ডিয়ানরা তাদের নাগরিক অধিকার আদায়ের জন্য আমেরিকান ইন্ডিয়ান মুভমেন্ট (এআইএম) প্রতিষ্টা করে। কতগুলি সুনিদৃষ্ট দাবি আদায়ের লক্ষ্যে এআইএম প্রতিষ্টা করা হয়। দাবিগুলি হলো, বেকারত্ব দূর করা, বর্ণবাদী হয়রানির অবসান করা, পুলিশি হয়রানি ও অবহেলা দূর করা, মদ্যাশক্তি দূর করা, দারিদ্র্যতা দূর করা, ইন্ডিয়ানদের প্রতি সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করা, উন্নত বাসস্থানের ব্যবস্থা করা।

১৯৬৯ সালে এআইএম নাগরিক অধিকার আন্দোলনের সাথে যুক্ত হয়। এআইএম প্রথমে নাগরিক অধিকার আদায়ের আন্দোলন শুরু করলেও পরে তাদের দাবীদাওয়াকে মানব অধিকার আদায়ের আন্দোনল হিসাবে চিহ্নিত করে। আততায়ীর হাতে নিহত হওয়ার কিছুদিন আগে মার্টিন লুথার কিংও ইন্ডিয়ানদের দাবিগুলিকে মানব অধিকারের দাবী হিসাবে ঘোষণা করেন। ম্যালকম এক্সও ইন্ডিয়ানদের দাবিগুলিকে মানব অধিকার হিসাবে চিহ্নিত করেন। ম্যালকম এক্সও আততায়ীর হাতে নিহত হন। রবার্ট এফ কেনেডিও ইন্ডিয়ানদের দাবিগুলির প্রতি সহানুভুতিশীল ছিলেন। তিনিও নির্বাচনী প্রচারণা চালানোর সময় ১৯৬৮ সালের ৬ জুন আততায়ীর হাতে নিহত হন।

এআইএম প্রতিবাদ স্বরূপ ১৯৬৯ সালের নভেম্বর থেকে ১৯৭১ সালের জুন মাস পর্যন্ত একটা পরিত্যাগতো সরকারি কারাগার দখল করে রাখে, যার নেতৃত্ব দেন রিচার্ড ওকেস। ১৯৭২ সালের ২০ সেপ্টেম্বর ওকেসকে ক্যালিফর্নিয়া রাজ্যের সান্তা ক্লারাতে আততায়ীরা হত্যা করে। ওকেস হত্যাকান্ড সহ অন্যান্য হত্যা নির্যাতনের প্রতিবাদে এআইএম ১৯৭২ সালে ওয়াশিংটন ডিসিতে মিছিল করার সিদ্ধান্ত নেয়। তখন রিচার্ড নিক্সন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। ১৯৭২ সালে ইন্ডিয়ানরা তাদের দাবি আদায়ের জন্য ডিসিতে ব্যুরো অফ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স অফিস দখল করে নেয়। তারা ১৯৭৩ সালে প্রতিবাদ স্বরূপ কিছু সরকারি জায়গা দখল করে নেয়। সরকার ইন্ডিয়ান নেতৃবৃন্দকে গ্রেফতার করে এবং ১৯৭৮ সালে তাদের কেন্দ্রীয় নেতৃত্বকে নিষিদ্ধ ঘোষণা করে অবশ্য কিছুকিছু স্থানীয় গ্রূপ এখনো সক্রিয় আছে। এআইএমের একটা গ্রূপ ১৯৮১ সাল থেকে সাউথ ডাকোটাতে ব্ল্যাক হিলস নামের একটা জায়গা প্রতিবাদ স্বরূপ এখনো দখল করে আছে।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৭ রাত ৯:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×