
হেরিয়েট টাবমেন আনুমানিক ১৮২২ সালে ম্যারিল্যান্ডের ডরচেস্টার কাউন্টিতে এক ক্রীতদাসের ঘরে জন্মগ্রহণ করেন। তার আব্বা-আম্মা ছিলেন ক্রীতদাস। তিনি ছিলেন একজন অ্যাবোলিশনিস্ট (যারা দাসপ্রথা বিলুপ্তের জন্য আন্দোলন করতেন) এবং রাজনৈতিক কর্মী।

১৮৪৯ সালে হেরিয়েট টাবমেন তার মালিকের কাছ থেকে পালাতে সক্ষম হয়েছিলেন। পরে তিনি ১৩ বার অভিযান চালিয়ে তার পরিবারের সব সদস্য, বন্ধুবান্ধব সহ প্রায় ৭০ জন ক্রীতদাস-দাসীকে বন্দিদশা থেকে উদ্ধার করেন। তিনি তার এই গোপন অভিযানে উন্ডারগ্রউন্ড রেলরোড ব্যবহার করেন। অ্যাবোলিশনিস্টরা (যারা দাসপ্রথা বিলুপ্তের জন্য আন্দোলন করতেন) তারা ক্রীতদাসদেরকে তাদের মালিকের কাছ থেকে পালতে গোপন পথ, এবং গোপন আশ্রয়স্থল ব্যবহার করতো, এর সাংকেতিক নাম ছিল, আন্ডারগ্রাউন্ড রেলরোড (Underground Railroad)

হেরিয়েট টাবমেন পরে জন ব্রাউন নামের একজন শ্বেতাঙ্গ অ্যাবোলিশনিস্টকে দাস মুক্তির ব্যাপারে সাহায্য করেন। জন ব্রাউন হার্পার্স ফেরি নামক স্থানে ১৮৫৯ সালের ৩ জুলাই আমেরিকান সেনাবাহিনীর উপর আক্রমণ করেন। দাসপ্রথা বিলুপ্তের পর হেরিয়েট টাবমেন নারী-মুক্তি, নারী-স্বাধীনতার এবং নারীর অধিকারের জন্য আন্দোলন করেন।



সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




