
চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে চীন তুরুপের তাস হিসাবে Rare-earth element (REE) বা Rare-earth metal (REM) ব্যবহার করতে যাচ্ছে। ইতোমধ্যে চীন যুক্তরাষ্ট্রকে আগাম এই কথা জানিয়ে দিয়েছে।

চীন Rare-earth element (REE) বা Rare-earth metal (REM) যুক্তরাষ্ট্রের দিকে ছুড়ে মারবে না বরং এর রফতানি বন্ধ করে দিবে।

Rare-earth element (REE) বা Rare-earth metal (REM) কি?
সিরিয়াম (Ce), ডাইসপ্রসিয়াম (Dy), অরবিয়াম (Er), ইউরোপিয়াম (Eu), গাডুলিনিয়াম (Gd), হোলমিয়াম (Ho), লেন্থানাম (La), লিউটিটিয়াম (Lu), নিওডাইমিয়াম (Nd), প্র্যাসিওডাইমিয়াম (Pr), প্রোমেথিয়াম (Pm), সামারিয়াম (Sm), স্ক্যান্ডিয়াম (Sc), টার্বিয়াম (Tb), থুলিয়াম (Tm), ইউটারবিয়াম (Yb), এবং ইউট্ট্রিয়াম (Y) এই ১৭টি মৌলিক পদার্থকে Rare-earth element (REE) বা Rare-earth metal (REM) বলে।

কি কাজে ব্যবহৃত হয়?
উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক, ক্যাটালিস্ট হিসাবে, সংকর ধাতু হিসাবে, কাচ শিল্পে এবং বিশেষ করে ইলেকট্রনিক শিল্পে। নিওডাইমিয়াম (Nd) উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক তৈরির গুরুত্বপূর্ণ উপাদান। হাইব্রিড গাড়ির ইলেকট্রিক মটর, উইন্ড টারবাইন, হার্ড ডিস্ক ড্রাইভ, পোর্টেবল ইলেক্ট্রনিক্স, যেমন মোবাইল ফোন, মাইক্রোফোন, স্পিকার ইত্যাদি। অর্থাৎ সব ধরণের ইলেক্ট্রনিক যন্ত্রপাতি নির্মাণে এইগুলি ব্যবহৃত হয়।

সিরিয়াম (Ce), এবং লেন্থানাম (La) পেট্রোলিয়াম পরিশোধন এবং ডিজেল এডিটিভ হিসাবে ব্যবহৃত হয়।

সিরিয়াম (Ce), নিওডাইমিয়াম (Nd) এবং লেন্থানাম (La) এর সংকর ধাতু ফুয়েল সেল এবং নিকেল-মেটাল হাইব্রিড ব্যাটারির গুরুত্বপূর্ণ উপাদান।
সিরিয়াম (Ce), নিওডাইমিয়াম (Nd), এবং গ্যালিয়াম (Ga) ইলেকট্রনিক শিল্পের প্রধান এবং গুরুত্বপূর্ণ উপাদান। যেমন LCD, প্লাসমা স্ক্রিন, ফাইবার অপটিক্স, লেসার এবং চিকিৎসা ইমেজিং প্রযুক্তিতে।

তাছাড়াও চিকিৎসার অনেক যন্ত্রপাতি, সার কারখানা, এবং পানি বিশুদ্ধ করণ শিল্পে ব্যবহৃত হয়।
কোথায় উৎপাদন হয়?
বিশ্ব-উৎপাদনের ৯০ ভাগ উৎপাদিত হয় চিনে। অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, সাউথ আফ্রিকা, তাঞ্জানিয়া, গ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে সম্মিলিত ভাবে বাকি ১০ ভাগ।
চীন Rare-earth element (REE) বা Rare-earth metal (REM) রফতানি বন্ধ করে দিলে উপরে উল্লেখিত সব ধরণের আধুনিক যন্ত্রপাতি উৎপাদন ব্যাহত হবে।

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৯ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




