
করোনাভাইরাস সম্পর্কে আগাম সতর্ককারী ডাক্তার লি ওয়েনলিয়াং আজ (শুক্রবার) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ডাক্তার লি ওয়েনলিয়াং এর বয়স মাত্র ৩৪ বছর হয়েছিল।
তিনি গত বছরের ডিসেম্বর মাসের ৩০ তারিখে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগাম সতর্কবাণী তার সোশাল মিডিয়াতে প্রচার করেন।
ডিসেম্বরের ৩১ তারিখে ওয়াহান স্বাস্থ্য কর্তৃপক্ষ ডাক্তার লি ওয়েনলিয়াং কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে।
জানুয়ারির ৩ তারিখে স্থানীয় পুলিশ "অনলাইন গুজব ছড়ানো" এবং "সমাজে অস্থিরতা সৃষ্টির" অভিযোগে ডাক্তার লি ওয়েনলিয়াং কে তলব করে।
পুলিশের চাপে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মিথ্যা বিবৃতি দিতে বাধ্য হয়। এতে সে বলে, যে ভাইরাসের কথা বলেছে সেটা অন্য ভাইরাস, সেটা করোনাভাইরাস না।
শুধু এখানে পুলিশ ক্ষান্ত হয় নাই। তারা ডাক্তার লি ওয়েনলিয়াং এর কাছ থেকে একটা মুচলেকা সাক্ষর করে রাখে যাতে বলা হয় তিনি ভবিষ্যতে এই ধরণের "বেআইনি কাজ" আর করবেন না।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





