
করোনা ভাইরাস নিয়ে মিথ বনাম বিজ্ঞান
মিথ-২: সংক্রামণের সম্ভাবনা ফ্লুর চেয়ে কম।
বিজ্ঞান: এটার কোন বৈজ্ঞানিক ভিত্তি নাই। ভাইরাসটি সহজেই কীভাবে ছড়ায় তা অনুমান করার জন্য বিজ্ঞানীরা তার "বেসিক প্রজনন সংখ্যা," বা R0 (উচ্চারণ করা হয় আর-নট) গণনা করেন।
বর্তমানে SARS-CoV-2 ভাইরাসটি প্রায় ২.২ অনুমান করা হয়, যার অর্থ একজন একক সংক্রামিত ব্যক্তি গড়ে প্রায় ২.২ জনকে সংক্রামিত করবে। পক্ষান্তরে ফ্লু ভাইরাসের সংক্রমণের R0 (আর-নট) ১.৩
সম্ভবত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোভিড -১৯ প্রতিরোধের জন্য কোনও ভ্যাকসিন নাই। কিন্তু মৌসুমি ফ্লুর ভ্যাকসিন আছে এবং তুলনামূলকভাবে ভাল প্রতিরোধ করে, এমনকি যখন একটি ফ্লু ভাইরাসের সংক্রমণ পুরোপুরি প্রচারিত ভাইরাস প্রজাতির সাথে মেলে না তখনও কোন কোন ক্ষেত্রে কাজ করে। ।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২০ রাত ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




