somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

রুথ বেডার গিন্সবার্গ

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রুথ বেডার গিন্সবার্গ
মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সহযোগী বিচারপতি
(প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতিদেরকে সহযোগী বিচারপতি বলা হয়)



১. জন্ম: মার্চ ১৫, ১৯৩৩, ব্রুকলিন, নিউ ইয়র্ক সিটি;
২. মৃত্যু: সেপ্টেম্বর ১৮, ২০২০ (৮৭ বছর বয়সে), ওয়াশিংটন ডিসি;
৩. অগাস্ট ১০, ১৯৯৩ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সহযোগী বিচারপতি হিসাবে নিয়োগ লাভ করেন; মৃত্যু পর্যন্ত এই পদে ছিলেন;
৪. জুন ৩০, ১৯৮০ থেকে অগাস্ট ৯, ১৯৯৩ অর্থাৎ সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়ার আগে পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোর্ট অফ আপিলের ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া সার্কিটে বিচারক ছিলেন;
৫. ১৯৭২ সালে তিনি কলম্বিয়া ল স্কুলে যোগ দেন; ১৯৮০ সাল পর্যন্ত অর্থাৎ বিচারক হিসাবে নিয়োগের আগে পর্যন্ত এই পদে ছিলেন।
৬. ১৯৬৩ সালে রুটজার্স ল স্কুলে প্রফেসর হিসাবে যোগ দেন; ১৯৭২ সাল পর্যন্ত এই পদে ছিলেন;
৭. ১৯৬১ থেকে ১৯৬৩ পর্যন্ত কলম্বিয়া ল স্কুলে আন্তর্জাতিক আইনের উপর গবেষণা সহযোগী হিসাবে কাজ করেন;
৬. ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ, নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট এর ল ক্লার্ক (জুডিশিয়াল ক্লার্ক) হিসাবে যোগ দেন;

রুথ বেডার গিন্সবার্গ এর বিখ্যাত মামলাসমূহ:
I. United States v. Virginia, 518 U.S. 515 (1996)
রুথ বেডার গিন্সবার্গ এই মামলার রায় লেখেন। প্রধান বিচারপতি সহ সংখ্যাগরিষ্ঠ বিচারক এই রায়ের পক্ষে মত দেন। একজন বিপক্ষে মত দেন।
এই মামলার সিদ্ধান্ত: ভার্জিনিয়া মিলিটারি ইন্সটিটিউট থেকে মহিলাদের বাদ দেওয়া ফলে ভার্জিনিয়া স্টেট যুক্তরাষ্ট্র সংবিধানের চতুর্দশ সংশোধনীর সমান সুরক্ষা ধারা লঙ্ঘন করেছে।

II. Olmstead v. L.C., 527 U.S. 581 (1999)
রুথ বেডার গিন্সবার্গ এবং আরো দুইজন বিচারপতি যৌথ ভাবে এই রায় লেখেন। সংখ্যাগরিষ্ঠ বিচারপতি এই রায় সমর্থন করেন।
এই মামলার সিদ্ধান্ত: এটা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য সম্পর্কিত মামলা। রায়ে বলা হয় আমেরিকান প্রতিবন্ধী আইনের আওতায় মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিষ্ঠানের (অর্থাৎ পাগলাগারদ বা হাসপাতাল) পরিবর্তে সামাজিক ভাবে (অর্থাৎ পরিবারের অন্যান্যদের সাথে) থাকার অধিকার রয়েছে।

III. Friends of the Earth, Inc. v. Laidlaw Environmental Services, Inc., 528 U.S. 167 (2000)
রুথ বেডার গিন্সবার্গ এবং আরো পাঁচ জন বিচারপতি যৌথ ভাবে এই রায় লেখেন। সংখ্যাগরিষ্ঠ বিচারপতি এই রায় সমর্থন করেন।
এই মামলার সিদ্ধান্ত: শিল্প দূষণের বিরুদ্ধে সাধারণ বাসিন্দাদের মামলা করার অধিকার আছে।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৯
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×