আমরা জানি বৈজ্ঞানিকরা ইতিমধ্যে প্রকৃতিতে চারটি শক্তির অস্তিত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছেন। সেগুলি হচ্ছে-- তড়িৎ চুম্বকীয় শক্তি, শক্তিশালী পারমাণবিক বল, দুর্বল পারমানবিক বল এবং মহাকর্ষ বল।
বর্তমান মডেল দিয়ে তিনটি বল সরাসরি প্রমাণ করা গেলেও চতুর্থ বল অর্থাৎ মহাকর্ষ বল এই মডেল দিয়ে ব্যাখ্যা করা যায় না। তবে মনে করা হয় ডার্ক মেটার মহাকর্ষ বলের একটি উৎস যা মহাবিশ্বের ২৭% জুড়ে আছে।
সাব এটমিক পার্টিকেল পর্যায়ে কোন কোন অতি পারমাণবিক কনায় বৈজ্ঞানিকরা এক ধরনের দোলন দেখতে পেয়েছেন। এই দোলন কোন বল বা শক্তি বলে হচ্ছে তা এখনো বিদ্যমান মডেল দিয়ে অর্থাৎ এই চারটি বল দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না।
এই অজানা বলটিকে বৈজ্ঞানিকরা প্রকৃতিতে পঞ্চম বল হিসাবে চিহ্নিত করতে চাচ্ছেন।
মিউয়ন নামের একটি সাব এটোমিক পাটিকেল চৌম্বকক্ষেত্রে দোল খাচ্ছে। কোন শক্তি বলে এই সাব অ্যাটমিক পার্টিকেলটি দোল খাচ্ছে তা বিদ্যমান চারটি বল দ্বারা ব্যাখ্যা করা যাচ্ছে না। লাটিম যেভাবে ঘুরে এই কণাটি চৌম্বক ক্ষেত্রের অক্ষ ধরে সেই ভাবে ঘুরছে।
যদি মিউয়নের এই দোলন সত্যিই প্রমাণিত হয় তাহলে এটাই হচ্ছে প্রকৃতির পঞ্চম বল।
সূত্রঃ গার্ডিয়ান
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


