মায়ের চাচাতো ভাইয়ের মেয়ে লুবনা আপুর দাপটে এক সময় তটস্থ থাকতাম আমরা। দূরে দূরে থাকতাম উনার ফরমায়েশ না শুনতে। ব্যবসায়ী বাবার সুন্দরী মেয়ে হিসেবে রূপের দাপট, টাকার দাপট যথেষ্ট ছিল তার।
যত টুকু জানি পড়া-লেখায়ও বেশ মেধাবী ছিলেন তিনি। পাড়ার ছেলেরা অনেকটা সমীহ করে চলত উনাকে।
সাজু-গুজু করে ক্লাসে যাওয়া, মার্কেটে যাওয়া, বেড়াতে যাওয়াই ছিল তার প্রধান কাজ।
কিন্তু সর্বগ্রাসী এক প্রেম তার জীবনকে ধ্বংষের দিকে ঠেলে দেয়।
অনার্স ফাষ্ট ইয়ারে পড়া কালে সম্পর্কে জড়িয়ে পড়েন এক বখাটের সাথে, পরিবারে বিষয়টি জানাজানি হলে বাধা আসে, অবশেষে সবাইকে কাঁদিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান তিনি।
মাত্র পনের দিনের মাথায় টাকা-পয়শা, স্বর্ণের অলংকারসহ সব কিছু হারিয়ে আশ্রয় নেন এক আত্নীয়ের বাড়িতে।
বাবা-মা মেয়েকে ফিরিয়ে আনেন বাসায়। তিনি ফিরে পাননি যা হারিয়েছেন!
বয়স কম হয়নি, ২৮-৩০ হবে। কলংকের দাগ নিয়ে দিন কাটাচ্ছেন বাবা-মায়ের সাথে।
আগের শ্রী নেই, নেই উচ্চলতা
অনেকটা বদলে গেছেন !
অবহেলা, অযত্নে কাটছে তার দিন। খুব খারাপ লাগে উনাকে দেখলে !
সামান্য একটি ভুল সিদ্ধান্ত বিপর্যস্থ করে দিল একটি জীবন !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




