somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম সকল সুন্দর কালচারের উৎস -2

০৪ ঠা এপ্রিল, ২০০৭ ভোর ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?

মানব সভ্যতার শুরু থেকেই একে অপরের সাথে দেখা-সাক্ষাতের সময় পরস্পর ভাব বিনিময়ের ও সাদর সম্ভাষনের বিভিন্ন পদ্ধতি চালু হয়ে আসছে। বিভিন্ন জাতি নিজেদের সভ্যতা, সংস্কৃতি, আদর্শ ও রুচি অনুযায়ী বিভিন্ন শব্দ ও বাক্য বাছাই করে নিয়েছে।
যেমন, ভারতীয় উপমহাদেশে হিন্দু সম্প্রদায় পরস্পরের সাথে সাক্ষাতে, আদাব, নমষ্কার, নমঃ নমঃ ইত্যাদি পশ্চিমা দেশে Good Morning, Good Afternoon, Hi, Hello ইত্যাদি বলে একে অপরকে সম্ভাষন জানিয়ে থাকে। প্রাক ইসলামী যুগে আরব সমাজে "আনআমাল্লাহু বিকা আইনান" অর্থাৎ "আপনার বদৌলতে আল্লাহ আপনার প্রিয়জনদের চক্ষু শীতল করুণ" , "আন'য়েম ছাবহান" অর্থাৎ "সু-প্রভাত " ইত্যাদি শব্দ সমুহের প্রচলন ছিল। নবুওয়াতের পর বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাক ইস লামী যুগের শব্দগুলো বাদ দিয়ে পরস্পরকে "আসসালামুআলাইকুম" বলে অবিভাদন জানাবার নির্দেশ দেন, যা সকল সময়, বয়স, স্থান -কাল-পাত্র ভেদে সবখানে প্রযোজ্য; যা সার্বজনীন অবিভাদন পদ্ধতি তার নামই সালাম। উল্লেখ্য সালামের প্রচলন শুরু হয়েছিল প্রথম নবী ও মানুয় হযরত আদম (আঃ) এর মাধ্যমে।
হাদিসে এর সুস্পষ্ট প্রমান বিদ্যমান।
"হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা:) বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম (আ) কে পরিকল্পিত স্বীয় আকার আকৃতিতে সৃষ্টি করেছেন। তাঁর উচ্চতা ছিল ষাট হাত। আল্লাহ তাআলা তাঁকে সৃষ্টি করে বললেন, "যাও অবস্থান রত ফেরেশতাদের ঐ দলটিকে সালাম কর। আর মনোযোগ সহকারে শ্রবণ কর, তোমার দেয়া সালামের জবাবে তারা কি দেয়। কেননা এটিই হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম আদান-প্রদান পদ্ধতি।" অতঃপর আদম (আ) সেখানে গিয়ে আসসালামু আলাইকুম বল্লেন। তারা জবাবে আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ বললেন। রাসুল (সা) বলেন, ফেরেশতারা ওয়ারাহমাতুল্লাহ অংশটি বৃদ্ধি করে বলেছেন। (বুখারী ও মুসলিম, মিশকাত: 4402/1)

আবার আল্লাহ তাআলা কারো সালাম ও অবিভাদনের জবাবের প্রেক্ষিতে উত্তম ভাবে সালাম, অবিভাদন জানাতে বলেছেন।
আল্লাহ বলেন,"আর যখন তোমাদের সালাম করা হয়, তখন তোমরাও তা অপেক্ষা উত্তম উত্তর দিবে অথবা কমপক্ষে তার সমপরিমান দিবে, নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে হিসাব গ্রহণ কারী।" (সূরা নিসাঃ আয়াত:86)
আল্লাহ আরও বলেন, "হে নবী! আমার আয়াতের উপর ঈমান রাখে এমন লোকেরা যখন আপনার দরবারে আসে তখন আপনি তাদেরকে বলুন 'সালামুন আলাইকুম' ।" (সূরা আনআম ঃ 54)

সুতরাং কারও সাথে দেখা হলে কিভাবে সম্ভাষন করতে হবে এই কালচারটুকু ও আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে শিখিয়ে দিয়েছেন।

আরও বিভিন্ন কালচার নিয়ে আসছি পরের পোষ্ট-এ ইনশাইল্লাহ।
----------
একজন ভাই 'কালচার' এবং 'সুন্দর'এর ব্যখ্যা চেয়েছেন।
কালচার হলো সংসকৃতি। সংসকৃতি কাকে বলে সে বিষয়ে শিক্ষিত মহলে বিরাট তর্ক বিতর্ক চলে। আমার কাছে, মানুষ সকল কাজ-কর্মে ও চলা-ফেরায় যেসব নিয়ম কানুন মেনে চলে তাই হলো সংসকৃতি বা কালচার।
আর সুন্দর নিয়ে তো তর্ক বিতর্কের শেষ নাই। কারণ একই জিনিস কারও কাছে সুন্দর আবার কারও কাছে কুৎসিত। এখানে সুন্দর বলতে আমি বোঝাতে চেয়েছি যা আল্লাহর কাছে সুন্দর সেগুলো। কারণ শেষে তো বিচার তিনিই করবেন।

বিঃদ্রঃ আমার এই লিখায় কোন ভুল থাকলে সংশোধন করে দিবেন... কৃতজ্ঞ থাকব।

----------
ছবি: google
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

×