
অসীম স্বপ্ন হারিয়ে যায়, দিগন্তের পানে
মৃদু শব্দ বেজে ওঠে, বধিরের কানে ।
কিছু সময় অবরুদ্ধ মনের বেড়াজালে
হঠাৎ চমকে থমকে যাই, অপ্রস্তুত কালে ।
সময় আসে সময় যায়, সময়ের তালে
কিছু সৃতি মিশে থাকে
জীবন নাওয়ের পালে ।
ছেড়া পাল, টুঁটিয়াছে হাল
তবুও মাঝি সোচ্চার;
শান্ত স্রোত কি করিবে আর
সহসায় হইবে উদ্ধার ।
ছোট হোক, ফুটো হোক
ভাঙ্গা হোক বটে;
(তাতে কি?)
নাওয়ের মাঝি তো বিভোর আছে
অসীম স্বপনের ঘাটে ।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


