somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন্ডনে তারেক বাহিনীর চাঁদাবাজি !

১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০১ সালে কুচক্রী বিএনপি স্বাধীনতা বিরোধী জামায়াতকে নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হলে রাজনীতিতে অভিষেক ঘটে তারেক রহমানের। পরবর্তীতে জনাব তারেক প্রতিষ্ঠিত করেন দুর্নীতি, অরাজকতা ও অর্থ-পাচারের পরামর্শ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান "হাওয়া ভবন’। পেলেন "দুর্নীতির বরপুত্র’ নামক খেতাব। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন ০৪ দলীয় জোট সরকারের আমলে সোনালী ব্যাংকে প্রায় ১৭ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি হয়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার কোটি টাকা মেরে দিয়েছেন শীর্ষ দুর্নীতিবাজ তারেক রহমান। তরুণদের জন্য দুর্নীতির পথ প্রদর্শক তৎকালীন প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমান তার মালিকানাধীন ডান্ডি ডায়িং এর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। কথায় আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। দুর্নীতির তকমা মাথায় নিয়ে মুচলেকা দিয়ে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছিল, সেই প্রবাসে গিয়েও দূর্নীতিমুক্ত থাকতে পারছেন না হাওয়া ভবনের এক সময়ে দোর্দন্ড প্রতাপশালী দূর্নীতির মডেল তারেক রহমান।

সম্প্রতি জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বানাতে তারেক রহমান গং লন্ডনে ‘সুধী সমাবেশে’র নামে সেমিনারের জন্য ভাড়া নেওয়া ওয়েস্টমিনিস্টার হলের ভাড়া পরিশোধেও অর্থ জালিয়াতি করেছে। পাশাপাশি অনুষ্ঠানের নাম করে ও দলে বড় পদ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে লন্ডনস্থ দলের নেতাদের কাছ থেকে বিপুল পরিমাণ চাঁদা উত্তোলন করেছে বলে অভিযোগ উঠেছে। জনাব তারেক দেশের সম্পদ লুন্ঠন করে নিয়ে লন্ডনে "কাশিমবাজার কুঠি’ গড়ে গণতন্ত্র নস্যাতের সকল ষড়যন্ত্র করে চলেছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত পৃথক সুধী সমাবেশে ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ আর ‘শেখ মুজিব অবৈধ প্রধানমন্ত্রী’-এই দুই উদ্ভট তত্ত্ব প্রদান করেন তারেক রহমান। ইতিহাসবিদরা তারেক রহমানকে অর্বাচীন, অশিক্ষিত বালক, হতাশাগ্রস্ত দুর্নীতিবাজের পাগলের প্রলাপসহ নানা বিশেষণে ভূষিত করে চলেছেন। ইতিহাসবোদ্ধাদের মতে, তারেকের পিতা জিয়াউর রহমান তিনটি জিনিস ভালবাসতেন- উন্নত সাফারি স্যুট, দামী সানগ্লাস আর পার্কার কলম। অবৈধভাবে ক্ষমতা দখল করেই জেনারেল জিয়া প্রথমে পার্কার কলম দিয়ে ৪১৯ জন সামরিক অফিসারকে হত্যা করেছিলেন। তাই জিয়াউর রহমান দেশের প্রথম ‘খুনী রাষ্ট্রপতি’ হিসেবে আখ্যায়িত করা যায়। বর্তমানে তারেক রহমান তার নানা অপকর্মেও গোমর ফাঁস হওয়ায় নানা টেনশনে পাগলপ্রায় হয়েই হয়তো সেই ‘খুনী’ শব্দটি বলতে গিয়ে ভুলে ‘প্রথম’ বলে ফেলেছেন। তার ক্লাসমেটদের মাধ্যমে জানা যায়, তারেক রহমান এইচএসসিতে ফেল করেছেন আর তার মা খালেদা জিয়ার এসএসসি’র গন্ডি পার হওয়া/না হওয়া নিয়ে আজও সংশয়ের ধুম্রজাল কাটেনি। তাই এহেন শিক্ষিত পরিবারের কাছে জাতি এরূপ উদ্ভট তত্ত্ব ছাড়া আর কিইবা আশা করতে পারে ?

বর্তমানে লন্ডনের যে এলাকায় তারেক রহমান অবস্থান করছেন, সে এলাকায় একজন বসবাসকারীর মাসে ন্যূনতমপক্ষে ০৪ হাজার পাউন্ড (প্রায় ০৫ লক্ষ) খরচ হয়। এ পরিমাণ টাকা তিনি প্রায় ০৬ বছর যাবৎ খরচ করে আসছেন যার পরিমান প্রায় ০৩ কোটি ৬০ লক্ষ টাকা। তার এই বৃহৎ অংকের খরচের পিছনে আয়ের উৎস কোথায় জনগণ আজ তা জানতে চায়। কেননা, বিএনপি’র কতিপয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের ভাষ্যমতে, জিয়া পরিবারের নাকি টাকা নেই, বাড়ী নেই, ভাড়া বাড়িতে থেকে তাদের নেত্রী বাসা ভাড়া পরিশোধ করতে পারছেন না ইত্যাদি। যদি তাই হয়, তাহলে তারেকের এত মোটা অংকের মাসিক খরচের টাকা কোথা থেকে আসে ? আর এসব খরচ যোগাতেই কি তাহলে তারেক লন্ডনে নতুন পদ্ধতিতে পুনরায় দুর্নীতির আশ্রয় নিচ্ছেন ?

সুখ ও শান্তিকামী খেটে খাওয়া বাংলার মানুষ ও তরুণ প্রজন্মের কাছে আর যাই হোক, দুর্নীতির স্থান নেই। তাই সব ভন্ডামী ছেড়ে দুর্নীতিবাজ তারেককে সঠিক পথে ফিরে এসে ইতিহাস জেনে ও বুঝে কথা বলার আহবান জানাচ্ছে এ দেশের সতের কোটি মানুষ। অন্যথায়, সোনার বাংলা গড়ার স্বপ্নচারী বাংলাদেশের খেটে খাওয়া মানুষদের পক্ষে দুর্নীতির মহানায়ক তারেককে এদেশে ‘অবাঞ্চিত’ ঘোষণা করা ছাড়া আর কিছুই করার থাকবে না। আর ততক্ষণে হয়তো তারেক দূর্নীতিতে বিশ্বরেকর্ড গড়বেন বৈ কি !!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×