তোমার লীলা বুঝা মাওলা অধমের অসার
১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার লীলা বুঝা মাওলা
অধমের অসার
তোমার বিচার চাই গো আমি তোমারই দরবার ।
ও মাওলা তোমার বিচার চাই গো আমি তোমারই দরবার ।
মায়ের উদর থেকে দিলে
জবরদস্তি করে
যাবার বেলা কেন মাওলা
কাঠের পালং চড়ে।
ও মাওলা কাঠের পালং চড়ে ।
আসার বেলা পাইনি দেখা
করুনা তোমার
যাবার বেলা মাঙ্গছি মাওলা
তোমারই দিদার । ও মাওলা তোমারই দিদার ।
গুপ্তস্থানে সুপ্ত রাখলে
মহিমা অপার
অন্ধঘরে প্রাণ ভরিলে
কুদরতে তোমার । ও মাওলা কুদরতে তোমার ।
হাড়-মাংস সব জোড়া দিয়া
হিসেব রাখলে ঠিক
পঞ্জিকাতে লিখে দিলে
দুনিয়ার রিজিক । ও মাওলা দুনিয়ার রিজিক ।
বিচ্যুতি মোর হইলে জানি
হইবো ছারখার
পানা চাইছি তোমার কৃপায়
দোজখের আঙার । ও মাওলা দোজখের আঙার ।
ও মাওলা তোমার বিচার চাই গো আমি তোমারই দরবার ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন