বৃষ্টির সাথে কথপকথনের নিষ্পত্তি শেষে
ছাড়পত্র পেয়ে সূর্যের আভা
চুপিসারে খোলা জানালায় হাস্যোজ্জ্বল অবয়বে
শুধায়—কি গো রাগ পড়েনি বুঝি ?
এসো, বের হয়ে এসো-
দেখে যাও আমার সোনালি কিরণ।
আঁড়চোখে দেখে নিই একবার
গুমরো মুখো উপোড় হয়ে পড়ে থাকা
নৈঋত কালো মেঘ।
সুনসান নীরবতা ভেঙে অস্পষ্ট উচ্চারণে
তুমি যাবে ?
আচমকা বাতাসে কিংবা প্রখর রৌদ্রতাপে
সহসা বদলায় পৃথিবীর মানচিত্র
বদলায়না কোন অজুহাতে আমার চিরচেনা সেই অবয়ব
তাই আমি একাই করি প্রশান্তির খোঁজ
সূর্যের কাছাকাছি
নিলীমার সীমান্তিকায়।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



