হিন্দোলে জাগে মন, কেঁপে উঠে হিয়া
তপস্যা নহে
মুখ তুলে কহে
পেয়ালায় ঢেলে নাও,এসো মম প্রিয়া।
এলো সমীরণ
খুলে বাতায়ন
দুজনায় গাই চলো, তান সেন মিয়া।
ভুলে যাও পিছু
হোক মাথে নিচু
ছুঁড়ো লাজ পরো তাজ,মম সংগে নিয়া।
জাগরণে আজি
করে যাই বাজি
জানাজানি হবে জানি, প্রভাত জাগিয়া।
পুষ্প মাল্য গলে
পরিনুতো ছলে
কী লাভ হবেগো আর,সাত-পাঁচ দিয়া।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



