ক্রমশঃ বাস অযোগ্য পৃথিবী
মানব সভ্যতার দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত কোনায় কোনায়
অন্তধামে-অন্তরীক্ষে
ডানামেলা শকুনের দল। অসুস্থ নগর,স্তব্দ সাগর তরঙ্গ
সভ্যতার তকমা গায়ে অসুরপতি।
খেক-শিয়ালের কেঁ হুয়া কেঁ হুয়া ধ্বনি
প্রতিধ্বনি হয়ে ফিরে আসে
অশান্ত নগরের অট্টালিকায়।
রাতের আঁধার এ সব শিল্পবর্জ্র ছাকনিতে ফেলে
ঝলমল আলোয় রৌপ নিয়নে
নৃত্যের শ্রমে নবরূপে উপস্থাপন করে
প্রত্যুষ্যে ধরিয়ে দেয় খানশামার হাতে
বিশ্ব মোড়লের বাহবা পাওয়ার আশায়।
চোখ ধাঁধানো সৌন্দর্য আর নান্দনিক শৈল্পিক অবয়বে
জোটে মেডেল,বিশ্ব ব্যাংকের দাসখতাঙ্কিত
নতজানু অর্থনীতি।
দিবালোকেই মানুষের পৃথিবী চুরি করছে
কতিপয় মানুষরুপী অসুর সন্তান।আর-
ক্রমশঃ বাস অযোগ্য হচ্ছে মানুষের পৃথিবী, ক্রমশঃ
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




