আমার চাওয়া ? এই তো-
দু’মুঠো ভাত,পরনের কাপড়, একখানা ঘর
আর স্থায়ী একখান সংসার।
ভাবছো, মাত্র এইটুকুন। হ্যাঁগো হ্যাঁ, এইটুকুন হলেই চলবে।
বিত্ত,সুখ, আহ্লাদ আর কতইনা চেয়েছিলুম একদিন
কই ? বিধাতা কি আমারে দিছে ?
দেয় নাই। তবু আমার অভিযোগ নেই
সব দোষ আমার,না কপালের নয়-নিজের।
আমার স্বপ্নের বাড়া ভাতে ছাই দিয়েছি আমি নিজেই
একদা ভাবতুম- প্রেমই খাঁটি, প্রেম স্বর্গীয়
এখন ভাবি, প্রেম মানেই প্রতারণা, কিছু লোকের বেহিসাবি
ভোগ-বিলাস। দিনান্তে ভাঙা থালা ছুঁড়ে ফেলা।
আমি এখন অনেক শিখেছি
অভিজ্ঞতা আর জীবনের মানে এখন বুঝি
তাই একখান সংসার চাই
চাই সংসার আর আয়ূর সমন্বয়ে
টিকে থাকার লড়াইয়ে জয়ী হতে
কেউ কি আছে আমাকে একখান সংসার দিতে পারে ?
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


