somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিলিপ এবং কালো মেয়েঃ অণুগল্প

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল সাবওয়ে (আন্ডারগ্রাউন্ড) স্টেশন। হাসান ‘এ’ ট্রেন ধরে কুইন্সের এস্টোরিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছে।অপেক্ষমান অনেক যাত্রী। হঠাৎ চোখ পড়ে অদূরে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ,৭/৮ বছরের ১টি ছেলে এবং ত্রিশোর্ধ এক মহিলার দিকে।চোখ ফিরিয়ে নেয় হাসান। কিন্তু,কেন যেন মনেহয় মহিলাকে চিনি।ফের তাকিয়ে দেখে মহিলাটি ছেলেটির হাত ধরে আছে।তবে বাংলাদেশি নিশ্চয়ই। তাই স্বাভাবিক কৌতুহলে জিজ্ঞেস করলো,-আপনাকে কোথায় যেন দেখেছি।
মহিলাটি কোন কথা না বলে নিশ্চুপ দাঁড়িয়ে রইলো। কিন্তু হাসানের মনের কৌতুহল নিভৃত হলোনা। তাই জিজ্ঞেস করলো-
আচ্ছা,আপনি কি বিয়ানীবাজার ছিলেন?
এতক্ষণে মহিলাটি বলে উঠলো, জ্বী।কিন্তু আপনি-আপনি জানেন কি করে।আপনাকেতো নিউ ইয়র্ক দেখেছি বলে মনেহয়না।
ততক্ষণে হাসানের মনে পড়ে গেল-
আপনার নাম শেলি না? আপনি আনসার ভিডিপি-তে চাকরি করতেন। ওপি-ওয়ান প্রোগ্রামে আমেরিকা এসেছেন।
আশ্চর্য! আপনি সব জানেন দেখছি। কিন্তু আপনি কে, ঠিক মনে পড়ছেনা।
আমি হাসান।ওখানে ছিলাম। উপজেলা সহকারি জজ আদালতের স্টেনোগ্রাফার দিলিপকে আমি চিনি।তার সাথে আপনার এফেয়ার্স ছিলনা?
দিলিপ কোথায়, সে আসেনি?
ততক্ষণে মহিলাটি থ’ হয়ে অতিত অবগাহনে।তাকে খানিক অস্বস্থি আর চিন্তাগ্রস্থ দেখাচ্ছে।
কি, কিছু বলছেননা যে?
কি বলবো।আপনিতো সব জানেন।এখন আমারও একটু একটু মনে পড়ছে।আপনি উপজেলা হিসাবরক্ষণ অফিসে ছিলেন।আমাদের লিডার ফাতেমা আপার সাথে আমাদের অফিসে দেখেছি।
ঠিক বলেছেন।কিন্তু দিলিপের কথা কিছু বলছেননা যে! তবে কি দিলিপের সাথে বিয়ে হয়নি?
না,হয়নি। তাই দিলিপ কেমন করে আসবে।কিন্তু দিলিপের নাম উচ্চারণের সাথে সাথে মহিলাটির হ্নদের ঝঁঙ্কারে কালো মেঘে মুখ ঢেকে গেল। অস্পষ্ট তমশায় বাকরুদ্ধ।
অতঃপর দম টেনে নিয়ে বললো-
দিলিপের মত হ্যান্ডসাম ছেলে কি আমার মত কালো মেয়েকে বিয়ে করবে?
ততক্ষণে ট্রেন স্টেশনে ঢুকে পড়েছে।
ট্রেন ছুটলো। কিন্তু-
যাত্রীদের ব্যস্ততা আর ইস্পাতের রেল লাইন-চাকার ঘর্ষণে- কালো মেয়ে কালো মেয়ে; হাসানের কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো।


সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×