কিছু সম্পর্ক ---
বাহ্যিক মোহে, প্রেম আর কামনায়।
কিছু সম্পর্ক ---
ভেঙ্গে পড়া ভালোবাসায় নিরাশার ব্যর্থতায়।
কিছু সম্পর্ক ----
পরম মমতার সাথে নির্ভরতায়।
কিছু সম্পর্ক ---
হিংসা-বিদ্বেষ আর জয়-পরাজয়ে।
কিছু সম্পর্ক ---
সময়ের সাথে সাথে আন্তরিকতা আর সহানুভুতিতে।
সম্পর্কগুলো কতোই না বিচিত্র
জীবনের পথে পথে মেলে কতো শত চিত্র।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




