
বদলে দেওয়া প্রিয় স্বদেশ।।।
কখনো কি দেখেছো আকাশ কাদেঁ
ঘোলাট কালো রঙ্গে।
কখনো কি দেখেছো মেঘ হাসে
লুকিয়ে নীল আকাশে ।
কখনো কি দেখেছো তারার বাতি
আধারে জ্বলে মিটমিট।
কখনো কি দেখেছো চাঁদ
বেধেছে নীড় ছােট্ট বৃক্ষে তরে।
কখনো কি খেলেছো বৃষ্টিতে
বিজে কাদামাটি।
কখনো কি দেখেছো
জোয়ার ভাটাহীন নদী
যেখানে নৌকা চলে
পালহীন একলা মাঝি।
কখনো কি দেখেছো পাহাড়
নিস্তব্ধ একা দাড়িয়ে ,
কখনো কি দেখেছো
বাতাস বয়ে আনে অনাবিল শান্তি ।
কখনো কি দেখেছো
গায়ের বধূ কলসিতে বয়ে নেয় পানি,
কখনো কি দেখেছো চাষি
রােদে পুড়ে কাটছে নতুন ধান ।
কখনো কি দেখেছো
গাছে ফুটেছে রাধাকৃষ্ণ ফুল ।
কখনো কি দেখেছো
বদলে যাওয়া মানুষ
যারা ক্ষণে ক্ষণে বদলে দিয়েছে
আমার এ প্রিয় স্বদেশ।
ছবি : গুগল ।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




