
পৃথিবীতে সব মানুষের একটা গল্প থাকে। গল্পগুলো একদিনে হয় না, গল্পের শুরুটা খুব সাজানো আর সুখের হয়। প্রতিটি দিন মধুর সক্ষ্যনে কাটে। মনে হয় আপন এই ভবনে আজিবন বেঁচে থাকি। যদি মরতেই হয় তবে তোমাকে ছেড়ে মরবো না। হাজার প্রতিজ্ঞা করা হয় পথ চলার হাতে হাত ধরে। সপ্ন থাকে আকাশ সমান এ অবিনশ্বর পৃথিবীটা শুধু তোমার আর আমার।। ঘর বাধার সুনিল আশা পূরন হয় একরাশ বিশ্বাসে। জিবন তরে যা বিলিয়ে দেওয়ার তার সবটুকুই উজাড় করে দেওয়া হয়৷। আর এইভাবে চলতে থাকে গল্পের শুরু।
যে গল্প একবার শুরু হয় সেই গল্পটা একদিন শেষ হবে ইহায় গল্পের নিয়ম। গল্পের শুরুর পরে অজানা কালবৈশাখী কখনো কখনো চির্ণবিচির্ণ করে দেয় পোষা সপ্ন। সুখের দিনগুলোতে ভাটা পড়ে আবদ্ধ অন্ধকার। যার প্রতি জমা ছিলো আকাশ সমান ভালোবাসা সেই ভালোবাসা অতুল গভীরে হারিয়ে গেছে ঘ্রিনায়। সময়ের সাথে কিছু চরিত্র আর চলন বারবার মনে করে দেয়, না জেনেশুনে কেনো হাতে হাত, চোখে চোখ সংবরন করলাম। যা দিয়েছি তা কি ফিরিয়ে আনা যাবে।। নাকি চিৎকার করবো আমি হারিয়েছি অনেক কিছু। যাকে সপ্নে পোষিয়েছি সে আজ দুর্সপ্নে রাতের ঘুমকে হারাম করেছে। যতই জেগে থাকি ততই ভাবি পৃথিবীতে থাকাটা আর জরূরী নয়। সুখের গল্প এমনে এমনে করে শেষ হয় একটা ট্রাজিডিক প্রহসনে। মাঝখানে অনেক কিছু যা গল্পের মাধ্যমিক আবেগ। সেই কথাগুলো চাইলেও কাউকে বলা যায় না।। আর কখনো বলাও যাবেনা।। এমন গল্প এখন নিত্যদিনের।। গল্পটা শিরোনামহীন ।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



