
চল সাগর দেখি আসি,
একসাথে সাগরের ঢেউ দেখে ফিরেছিলাম।
আবার বলেছিলাম,
চল পাহাড় দেখি আসি,
পাহাড়ের চূড়া ছুঁয়ে ফিরে এসেছিলাম।
আরেকদিন বলেছিলাম,
চল প্রকৃতির মাঝে হারিয়ে যাই,
সবুজের সৌন্দর্য মেখে ফিরেছিলাম।
বন্ধুকে বললাম,
চল আমরা রাস্তার পাশে পুলে বসে আড্ডা দেই,
আড্ডায় মাতোয়ারা হয়ে ফিরে আসলাম।
একদিন বন্ধুর বিয়ে হলো।
আমি বললাম,
বন্ধু, একটু ঘর থেকে বের হবে
সে আর বের হলো না,
এমনকি জানালাটুকুও খুললো না।
সময় চলতে থাকল আগের মতোই,
সাগর আছে, পাহাড় আছে,
প্রকৃতিও আগের মতোই সুন্দর।
কিন্তু
সেই বন্ধুটিকে আর খুঁজে পেলাম না।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২৬ বিকাল ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


