তারও আগে বৃষ্টি নামুক
আমাদের বিবেকের মরুভূমিতে
সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক,
আর পরিশুদ্ধ হোক ধরা,হৃদয়ের গ্লানি…
________________________
ফুলে ফুলে শোভিত হবে শহীদ মিনার। গোলাপের পাপড়ির ছোঁয়ায় রক্তের আবরণ লাগবে শহীদ বেদিতে। রাত ১২টা ০১ মিনিট থেকে শুরু হবে দীর্ঘ লাইন। মুখে মুখে উচ্চারিত হবে, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। এই লাইন গিয়ে থামবে যেখানে, সেখানেই যে আজ থাকবে পুরো বাঙালির ঠিকানা। মায়ের ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২-এ জীবন দিয়েছিল সালাম, বরকত, জাব্বার, রফিক, শফিউল্লাহসহ নাম না জানা কত ভাষা সেনানী। তাদের রক্তের বিনিময়েই আজকে মুখে বাংলা ভাষা। কথা বলি বাংলা ভাষায়। রচিত হচ্ছে হাজারো গান, কবিতা, নাটক, উপন্যাস আর অজস্র কথামালা। আজকের দিনটা শুধু সেসব বীর ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা জানানো জন্য। আজ অমর ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটির ৬৩ তম বার্ষিকী।
....
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


