somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুরি করা (ক্লিপটোম্যানিয়া)যখন মানসিক রোগ

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১) সুপারশপ থেকে দুই বক্স চকলেট চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন মিস্টার কামাল। দোকানের সবাই তো বেশ অবাক। কারণ মিস্টার কামাল ‘ তো বিত্তশালী ব্যক্তি-তার সামান্য চকলেট চুরি করার দরকার কী? পরে ‘ভুলেই এমন হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত’ বলে কোন ভাবে বিব্রত অবস্থা থেকে রেহাই পেলেন ‘ক’; সুপারশপের লোকজনও এমন বিত্তবান কাস্টমারকে বেশি হেনস্তা করল না।

২) কণা ও বনা দুই বান্ধবী। একদিন কণার সাধের নোটবুকটা খোয়া গেলে সে শোকে কাতর হয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত বনার রুমের খাটের তোশকের তলায় তার খোঁজ মিলল! কণা রীতিমত অবাক আর বনা থরথর করে কাঁপতে থাকল।

উপরের দুইটি ঘটনায় চুরির সাথে সম্পর্কিত একটি মানসিক রোগ যার নাম ক্লিপটোম্যানিয়া ।
যে রোগে আক্রান্ত হলে কোন ব্যক্তি চুরি করা থেকে নিজেকে বিরত রাখতে পারে না- অথচ এর সাথে তার ব্যক্তিগত বা আর্থিক সম্পর্ক নেই।

একজন চোর আর্থিক অভাব মেটাতে বা লাভবান হতে চুরির মত অপরাধ করে। আবার সাধারণ জীবনে বেখেয়ালে কারও ছোটখাটো জিনিস অন্যের হস্তগত হতে পারে। কিন্তু ক্লিপটোম্যানিয়ায় আক্রান্ত ব্যক্তি কোন বাহ্যিক উদ্দেশ্য নিয়ে নয়-আত্মনিয়ন্ত্রণ হারিয়েই চৌর্যবৃত্তিতে জড়িয়ে পড়ে।

অনেকের মতে, ক্লিপটোম্যানিয়া ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিজিজেরই একটি অংশ – অর্থাৎ ব্যক্তি সচেতন ইচ্ছার বিরুদ্ধে তার অবচেতন মনের অনাকাঙ্ক্ষিত ইচ্ছাকেই প্রাধান্য দেয়। এক্ষেত্রে চুরি করার পরে ব্যক্তি প্রচণ্ড মানসিক চাপ থেকে সাময়িকভাবে রেহাই পায়।

সাধারণভাবে ক্লিপটোম্যানিয়া অন্যান্য মানসিক সমস্যা- মনমেজাজের ভারসাম্যহীনতা, হতাশা,দুশ্চিন্তা, মাদকাসক্তি, খাদ্যগ্রহণঘটিত মানসিক রোগ যেমন- বুলিমিয়া নার্ভোসার সাথে সম্পর্কিত থাকে।

ক্লিপটোম্যানিয়ার প্রকৃত কারণ সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিতভাবে জানা না গেলেও প্রচলিত তত্ত্ব অনুসারে- মস্তিষ্কের একটি নিউরোট্রান্সমিটার সেরাটোনিনের কম নিঃসরণই এ আচরণের জন্য দায়ী। কারণ সেরাটোনিনই আবেগ-অনুভূতি নিয়ন্ত্রণে সাহায্য করে। হতাশা, দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো মানসিক চাপ ও সমস্যা, ব্যক্তিগত সমস্যার পারিপার্শ্বিকতায় এ রোগ হতে পারে। এ রোগের সাথে বংশগত মানসিক রোগের যোগসূত্রও থাকতে পারে। প্রাপ্তবয়স্কদের চেয়ে বয়ঃসন্ধিকালে ও তরুণ বয়সেই এ রোগের প্রকোপ বেশি দেখা যায়। এছাড়া নারীদের মধ্যে এ রোগে আক্রান্তের হার বেশি। এর কারণ হতে পারে- নারীদের মাঝেই বিভিন্ন পারিপার্শ্বিক কারণে হতাশা ও অবদমিত আবেগজনিত সমস্যায় আক্রান্তের হার তুলনামূলক বেশি হয়।

ক্লিপটোম্যানিয়ার সাথে অন্য একটি মানসিক রোগ পাইরোম্যানিয়ার যোগসূত্র রয়েছে [ সম্ভবত এ রোগেই মানসিক ভারসাম্য হারিয়ে জিম্বাবুয়ের ক্রিকেটার মার্ক ভারমিউলেন আগুন লাগিয়ে দিয়েছিলেন জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমির ভবনে]

ক্লিপটোম্যানিয়াকে একটি মানসিক রোগ হিসেবে বিবেচনা করেই এর চিকিৎসা করা প্রয়োজন। যে কোন মানসিক সমস্যাই প্রাথমিক ভাবে নিরাময় করা না হলে তা ক্রমেই জটিল আকার ধারণ করে। আর এই রোগ চেপে রাখলে যেমন যত্রতত্র অপদস্ত হওয়া ও সামাজিক মর্যাদাহানির ঘটনা যেমন ঘটবে তেমনি তীব্র অপরাধবোধ,গভীর হতাশা ক্রমেই ব্যক্তির মানসিক ভারসাম্যের উপর বিরূপ প্রভাব ফেলবে। বিভিন্ন সাইকোথেরাপি- সি,বি, টি [ কনজিনিটিভ বিহাভিয়ার থেরাপি] এবং ওষুধ ব্যবহারের মাধ্যমে এ রোগের সুচিকিৎসা সম্ভব।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া
আরো জানতে
আমার ব্লগ http://ptohelp.blogspot.se
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×