somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুস্থ থাকার ১৫টি উপায়

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাস্থ্য সকল সুখের মূল। শরীর ঠিক তো সব ঠিক। একটি সুস্থ ও সুন্দর জীবন যে কারও প্রতিদিনের সব কাজে প্রভাব ফেলে। স্বাস্থ্য ঠিক নেই তো সবকিছু এলোমেলো। কিন্তু শরীর তো আর আপনাআপনি ভালো থাকবে না, নিয়মিত সারা দিনের কর্মব্যস্ততা শরীরকে ক্লান্ত করে তুলতেই পারে। তাই দেহকে সুস্থ, সবল আর কর্মক্ষম রাখতে অবশ্যই মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।
শরীরকে সুস্থ ও সবল রাখে এমন কিছু স্বাস্থ্য টিকা :
১. প্রতিদিন আপনি ন্যূনতম ৬ ঘণ্টা ঘুমানোর অভ্যাস করুন। কারণ ৬ ঘণ্টা ঘুমানো একজন সাধারণ মানুষের জন্য জরুরি।
২. রাতে একটু আগে ঘুমাতে গেলেও ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। প্রথমে কষ্ট হলেও এটাকে ধীরে ধীরে অভ্যাসে পরিণত করুন।
৩. প্রতিদিন কমপক্ষে আধাঘণ্টা শারীরিক ব্যায়াম করুন। তবে ব্যায়াম শুরুর আগে অবশ্যই ওয়ার্মআপ করে নিতে হবে।
৪. বিশেষ কারণে প্রতিদিন সকালে শরীরচর্চা সম্ভব না হলে প্রতিদিন বিকেলে হাঁটার অভ্যাস করতে পারেন।
৫. ইদানীং স্বাস্থ্যসচেতন অনেক নারী-পুরুষকে জিমে যেতে দেখা যায়। আপনি যেতে পারেন সামর্থ্যবান হলে। তবে জিমে যন্ত্রপাতি ব্যবহারে প্রশিক্ষকের পরামর্শ মেনে চলা উচিত।
৬. চেষ্টা করুন সব ধরনের ফাস্টফুড ও তৈলাক্ত খাবার থেকে বিরত থাকতে। কারণ, এগুলো আপনার স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে।
৭. শর্করাজাতীয় খাবার কখনো বেশি পরিমাণে খাবেন না।
৮. সকালের খাবারের তালিকায় রাখুন রুটি এবং সবজি। তবে সঙ্গে ফল থাকলেও সমস্যা নেই।
৯. শাকসবজি ও ফলমূল বেশি বেশি খাবেন। সপ্তাহে দুদিনের বেশি গোশত না খাওয়াটাই স্বাস্থ্যসম্মত।
১০. অনেকে কোমল পানীয় পান করতে খুব পছন্দ করেন। এতে প্রচুর ফ্যাট থাকে। তাই কোমল পানীয় বেশি খাওয়া উচিত নয়।
১১. হালকা শারীরিক সমস্যায় ওষুধ বা অকারণে ওষুধ সেবন থেকে নিজেকে বিরত রাখবেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে।
১২. নেশা জাতীয় দ্রব্য (পান, সিগারেটসহ সব ধরনের নেশাদ্রব্য) গ্রহণ করবেন না। এটি আপনার শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক তিন ধরনের ক্ষতি সাধন করে।
১৩. অফিসের সহকর্মী, পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সব সময় হাসিখুশিভাবে সময় কাটান। কোনো সমস্যা বোধ করলে সম্ভব হলে তা কারও সঙ্গে আলোচনা করে হালকা করে নিতে পারেন।
১৪. পরিষ্কার-পরিচ্ছন্ন ভালো পরিবেশে থাকুন। নিজের পরিধেয় কাপড় সব সময় পরিষ্কার রাখুন। এতে শরীর-মন দুটোই ভালো থাকে।
১৫. রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধ খেয়ে দাঁত ব্রাশ করে নিন।
মনে রাখতে হবে, শরীরটা আপনার। এটাকে দেখাশোনা করার দায়িত্বও আপনার। কথায় আছে সুস্থ দেহে বাস করে সুন্দর মন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×