somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুস্থতা বনাম অসুস্থতা

৩১ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি নাকি অসুস্থ্? বিগত কয়েক বছরে এই কথাটা শুনতে শুনতে আমার অসুস্থতা আরো পাকাপোক্তভাবে মস্তিষ্কে স্থান করে নিয়েছে। আগে খুব বেশি অসুস্থ্ ছিলাম না, মাঝেমাঝে এই একটু-আধটু রাগ হত, তাও খুব বেশি না। এই যেমন ধরুন- প্রিয়াদের বাড়ির বিদিশী কুকুরটাকে একদিন জ্বলন্ত সিগারেট চেপে ধরেছিলাম। তা আর এমন দোষের কি? রাস্তায় এমন হাজারো কুকুর পথচারির লাথি খায়। আরে কুকুর তো দূরে থাকুক, ফুটপাতে শুয়ে থাকা হাড়জিরজিরে মানুষগুলোকে দেখুন, সহোরাওয়ার্দী উদ্যানে বেড়ে ওঠা বেশ্যার মেয়ে কলিকে দেখুন- খেতে পায় নাকি ঠিক মত? আর ওই বিদিশী কুকুরটাকে আহ্লাদ করে প্রিয়া বিস্কুট-চকোলেট খাওয়াবে, সে কিছু না? আমি রাগ করলেই দোষ? প্রিয়া আর কোনদিন ওর বাসায় নেয় নি। তা না নিক, আমার তাতে কিছু যায় আসে না।

ইদানিং অবশ্য রাগটা আগের চেয়ে আরো বেশি করে হয়। সব কিছুর ওপর রাগ হয়। ইচ্ছে করে সব ভেঙেচুরে দিয়ে কাদামাটির দলা বানিয়ে নিজের মতন করে আবার বানাই। যখন রাগ বেশি হয়, একটার পর একটা সিগারেট ধরাই। বন্ধু-বান্ধবরা কেউ কেউ আমার মেয়ে হয়ে সিগারেট খাওয়াটাকে বাড়াবাড়ি মনে করে উপদেশ দেয়, কেউ বখে গেছি ভেবে আহা-উহু করে। আরে সিগারেট খেয়েছি তো কি হয়েছে? তোরা যে পার্টি করিস, মদ খাস, দল বেধে আড্ডায় ইয়াবা খাস, তা কিছু না? তোদের শখ হয়, আর আমার বুঝি সব ক্ষুধা না? আমি বাপের কষ্টে উপার্জনের টাকায় সিগারেটের ধোয়া ছাড়ি, আর তোরা বুঝি বাপের উপচে পড়া টাকা রাখার জায়গা না পেয়ে খরচের রাস্তা করিস, হ্যা? বদমাইশ যত্তসব্‌...

আমাকে বলে অসুস্থ্? আরে যার জন্ম হয়েছে আধা মানুষ হিসেবে, তার আবার সুস্থ্ জীবন কিসের? আমি কি মানুষ নাকি? আমার জন্ম হয়েছে পরিবারের উচ্ছিষ্ট হিসেবে, যে কিনা বাপ-মায়ের ঘাড়ের বোঝা কমাবে অন্য কোন পুরুষের বোঝায় পরিনত হয়ে, সে আবার মানুষ হয় কিভাবে? লোকে আমাকে বলে মেয়ে মানুষ। আরে মেয়ে মানুষ শব্দটাই তো আমার কাছে গালি। গালি খাব কিন্তু রাগ হবে না, এর নামই কি সুস্থতা? মর তোরা সব সুস্থতার পোকায় পঁচে।

পাশের ফ্লাটের বাচ্চাটাকে এইদিন দিয়েছিলাম এক চড়। সে কি কান্না, আপু মেরেছে,আপু মেরেছে। আরে মারব না আবার? কাজের ছেলেটাকে দেখিয়ে দেখিয়ে দুধ খাবি না ঠঙ করিস আবার ছেলেটা রান্নাঘরে চুরি করে দুধ খায়, সেই বিচার দিস মাকে। বদ মেয়ে কোথাকার, চটকিয়ে তোর সব দাঁত ফেলে দেব। আর তোর মাকে করব একশ পিস, তারপর প্রিয়াদের বাড়ির ওই কুকুরটাকে দিয়ে খাওয়াব। বদমাইশ বেটি, কাজের ছেলেটাকে বাথরুমে ঠুকিয়ে মারিস, তোকে খুন করব না তো কাকে করব? আবার আমাকে বলিস, আমি অসুস্থ্য??

তোরা আমাকে অসুস্থ্ বলিস না? আরে তোরা যারা সুস্থ্তার পোকায় পঁচে গেছিস, যারা দিনে নৈতিকতা ঝাড়িস আর রাতে গর্ভবতী মায়ের পেটে লাথি মারিস, তোদের সুস্থতায় আমি বমি করি। নষ্ট সুস্থতার চেলা যত্তসব...
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৯
২৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×