দরজা খুলেই অসম্ভবের সিঁড়ি
হাতের রেখায় শূন্যসমাহার
ডাকছো কেনো এমন আগুনদিনে
বৃষ্টি এলে ভিজবে কিনা বলো।
চোখের ভিতর দিগন্ত ছুঁয়ে দেখি
মাটির উপর আকাশ থুঁবড়ে আছে
চোখের পলক ফসকে গেলেই ধ্বস
মাথার উপর বিগড়ে যাবে রোদ।
রোদের কাছে পুঁড়তে শিখেছি
বুকপাঁজড়ে পাথরনুঁড়ি ভাঙো
আমার এসব সহিষ্ণুতার চাবি
দরজা খুলেই চমকে গেলে নাকি।
তোমার চোখে দ্বিধার পাখি ওড়ে
পালক ছিঁড়ে স্মৃতির নক্সী এঁকো
পলক ফেলে আমায় ভুলে যেও
দিনের শেষে সন্ধ্যা নামে, জানো!
তোমার ঘরে প্রদ্বীপ জ্বলে ছিলো
আমি তখন বাড়ীফেরার পথে
বাড়ী আমার অন্ধকারের দিকে
একলা পথে র্নিজনতার ভিড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



