রাত্রির কালো কাফনে জড়িয়ে বসে আছে কালঘড়ি
সমুদ্রে ঢেউবনে জেগে থাকে অসংখ্য স্মৃতির তরী
আমাদের পাংশুমুখের ছায়ায় ভাসে মাঘের শীত
জড়োসড়ো কুঁজোঘরে শাশ্বত হিংস্র দানব ছিঁড়ে খায়
রোদের শুভ্রতা; খননের কাজ চলে নিশ্চুপে।
মৃত্যুর শ্লেজে টেনে আনে পাপের লাশ;
চোখের রেটিনায় ক্ষরণে গাঁথা থাকে পুরানো দিনক্ষণ
অবহেলার পাঁচিল পেরিয়ে ঝাউবন, মাধবীরাতের গল্প।
সবকিছু মুছে গেছে হঠাৎ
ক্লান্তির হাওয়াদোলে ভেসেছে অগাথ, শ্রান্তির
পরশ বুলিয়ে মেতেছে এখন ঘুমের আয়োজন।
নিভানো আলোর ভিতর ওড়ে
ছায়াদের শোকগাঁথা মৃত বোধপাখি একা।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



