নিয়ত নিঃসঙ্গতায় ডুবে
কী দেখো অমন; আনমনে,
আঙ্গিনায় কে যায়, আসে
পরানের পাখি। কতদিন
মন্থর পথে; একা একা হেঁটে
নৈশব্দ্যে গেয়েছো গান; হাওয়ায়
ভেসে গেছে শূন্যতার দল।
তারপর অন্ধকার নেমে এলে
খুঁজেছো চাঁদ; আলোর অভিলাষে।
অমাক্ষয়ে মুছে গেছে তার মুখছবি
বিষণ্ণলতায় গাঁথা মালা ছিন্নতায়
এঁকেছে অবাক চিহ্নে মলিন কৈশোর
আর কোথাকার বৈকালিন বাতাসে
ভেসে আসে দ্বিচক্রযান; তুমুল শব্দে
বেল বাজিয়ে বলে যায়; কে যেনো
আবার কানে কানে, নিয়ত একা;
নিমগ্ন করেছো কেন সন্ন্যাসীমন।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




