পৃথিবীর সকল বিজ্ঞানির নিকট জর্ডানের মৃত সাগর হচ্ছে এক অপার রহস্য।এটি পৃথিবীর সবচেয়ে বেশি লবণাক্ত জলাশয়।এটাকে সাগর বলা হলেও এটি আসলে একটা হ্রদ।মৃত সাগরের গভীরতা হচ্ছে ১,২৪০ ফুট।দৈর্ঘ্য ৬৭ কিমি. এবং প্রস্থ হচ্ছে ১৮ কিমি.
এটিকে মৃত সাগর বলা হয় এই জন্য যে এ সাগরে কোনো মাছ বা জলজ প্রাণী নেই।আছে শুধু কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাক জাতীয় উদ্ভিদ।মাছ নেই বলে এ সাগরের ওপর দিয়ে কোনো পাখি পর্যন্ত ওড়ে না।
এবার কথা হল মৃত সাগরে কোনো বস্তু ড়ুবে না কেন?
এর কারণ হল লবণ।মৃত সাগরে লবণের পরিমাণ স্বাভাবিক সাগরের তুলনায় ৫-৬ গুন বেশি।স্বাভাবিক সাগরে লবণের পরিমাণ হচ্ছে ৫%-৬% কিন্তু মৃত সাগরে এর পরিমাণ ২৫%-৩০%।আর এ অত্যধিক লবনের কারণে পানির ঘনত্ব এত অধিক পরিমাণে যে,পানির উর্ধ্বমূখী বল কোনো বস্তুকে নিমজ্জিত হতে দেয় না।অর্থাৎ প্লবতা। তাছাড়া অন্যান্য সকল জৈবিক উপদানও স্বাভাবিক সাগরের তুলনায় ব্যাতিক্রম।
মৃত সাগরের উৎপত্তি সম্পর্কে আরেকদিন বলব।(মৃত সাগরের নিমজ্জন সম্পর্কে ৯ম-১০ম শেণির পদার্থ বিজ্ঞান বইতে সামান্য
আলোচনা রয়েছে).
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




