somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ লেন করার কাজ সেনাবাহিনীর মাধ্যমে করা হোক

০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যানজট নিরসনে পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তবে আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিল দীর্ঘ যানজট। কম-বেশি একই অবস্থা ছিল অন্যান্য সড়কেও। ছবি: প্রথম আলো।যানজটে অস্থির মানুষ। ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী হাজারও গাড়ি ঘণ্টার পর ঘণ্টা সাভার থেকে টাঙ্গাইল এলাকায় কার্যত দাঁড়িয়ে আছে। উত্তরাঞ্চচলগামী বাসের চালক ও ভুক্তভোগী যাত্রীরা বলছেন, এমন যানজট তাঁরা কখনো দেখেননি।

এদিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার নরসিংদী জেলার ভেলানগরে একটি ফুট ওভারব্রিজ এবং জঙ্গি-শিবপুর-রায়পুরা সড়কে দুটি সেতু উদ্বোধনকালে বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যেন অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রেখে ঈদের আগেই সব সড়কের মেরামত কাজ করা হয়েছে এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী মোবাইল মেইনটেন্যান্সের মাধ্যমে ক্ষতিগ্রস্ত রাস্তা সচল রাখার কথাও জানান।

ঢাকা থেকে পঞ্চগড়গামী নাবিল পরিবহনের চালক আক্তার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভাই এমন জ্যাম আমি আমার জন্মে দেখি নাই। খালি গাড়ি আর গাড়ি। সকালে রওনা দিয়া এখনো টাঙ্গাইল পার হইতে পারি নাই। কখন গিয়া পৌঁছামু আল্লাহ জানে। তিন ঘণ্টা ধইরা টাঙ্গাইলেই বইসা আছি। এক ঘণ্টায় ১৫ কিলো রাস্তাও পার হইতে পারি নাই।’

প্রথম আলো ডটকমকে দেওয়া সাক্ষাত্কারে ওই বাসের যাত্রী মো. আবদুল হামিদ জানান, পঞ্চগড়ে যেতে তাঁদের সর্বোচ্চ ১০ ঘণ্টা লাগে। সেখানে আজ ১০ ঘণ্টায় টাঙ্গাইল ছাড়তে পারেননি তাঁরা। হামিদ তাঁর স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাড়িতে ঈদ করতে যাচ্ছেন। তিনি জানান, তাঁর শিশু সন্তানটির বয়স আট মাস। বাড়ি থেকে তার জন্য যে খাবার রান্না করে আনা হয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে। শিশুটি ক্ষুধায় কষ্ট পাচ্ছে।

উত্তরবঙ্গগামী যাত্রীরা জানান, দীর্ঘক্ষণ যানজটে আটকা পড়ে থাকায় অনেক চালকই ধৈর্য হারিয়েছেন। তাঁরা যেদিকে পারছেন সেদিকে গাড়ি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। শৃঙ্খলা আনতে পুলিশকে বেগ পেতে হচ্ছে। বহু যাত্রী গাড়িতেই কোনো রকমে ইফতার করেছে। বিপুল সংখ্যক নারী-পুরুষ খোলা ট্রাকে বাড়ির উদ্দেশে রওয়ানা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে তাদের অবস্থাও সঙ্গিন




সূত্র: প্রথম আলো নিজস্ব প্রতিবেদক | আপডেট: ২০:১৩, আগস্ট ০৮, ২০১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×