রহনপুর রেলবন্দর দিয়ে প্রথমবারের মত ভারত থেকে আমদানী করা পেঁয়াজ আসে
১৫ ই মে, ২০২০ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর দিয়ে প্রথমবারের মত ভারত থেকে আমদানী করা পেঁয়াজ আসে। ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ স্টেশন থেকে বুকিংকৃত পেঁয়াজ ভারতের সিঙ্গাবাদ স্টেশন হয়ে বাংলাদেশের রহনপুর রেলবন্দরে বৃহস্পতিবার বিকেলে এসে পৌছে। করোনা পরিস্থিতিতে লকডাউনের কারনে বন্ধ থাকার দীর্ঘ প্রায় ১ মাস ২০ দিন পর এ রুট দিয়ে পণ্যবাহী ট্রেন প্রবেশ করল। রহনপুর রেল স্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, বৃহস্পতিবার বিকেলে পেঁয়াজ ভর্তি ১ র্যাক (৪২ ওয়াগন) পণ্যবাহী ট্রেনটি ভারতের সিঙ্গাবাদ স্টেশন থেকে রহনপুর স্টেশনে প্রবেশ করে। আমদানীকৃত পেঁয়াজগুলো আমনুরা স্টেশনে খালাশ হবে বলে তিনি জানান। পেঁয়াজ আমদানীকারক প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের একতা শস্য ভান্ডারের প্রতিনিধি মিজানুর রহমান জুয়েল জানান, লকডাউনের কারনে মহদীপুর স্থলবন্দরে আটকে পড়া কৃষিপণ্যের মধ্যে ১৬’শ মেট্রিক টন পেঁয়াজ ভারতের মালদাহ স্টেশনে বুকিং হয়ে সিঙ্গাবাদ-রহনপুর রুট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আগামীতে এ রুট দিয়েই ভারতের মহদীপুর স্থলবন্দরে আটকে পড়া সহ ভারতের অন্যান্য স্থান থেকে আমদানী করা কৃষিপণ্য প্রবেশ করবে বলে তিনি জানান। উল্লেখ্য ভারতের মহদীপুর স্থলবন্দরে লকডাউনের কারনে ৩ হাজার পাথরের ট্রাকসহ পিয়াজের ৩শ এবং খৈল,ভুট্টা ও মরিচের ২শ ট্রাক আটকে পড়ে। এদিকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে না পারায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়েছে। সকল প্রকার কাঁচামালের দাম বেড়েছে। বিশেষ করে ছোলা, পেঁয়াজ, আদা ও রসুনের দাম আকর্ষিক বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২০ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব...
...বাকিটুকু পড়ুনপ্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০

প্রাপ্ত মন্তব্য
১,০০,০০০!!ঐতিহাসিক!এই ব্লগের ইতিহাসে
রাজীব নুর আপনি সর্বপ্রথম
১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে
সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!সেটা নিয়ে আমি এই...
...বাকিটুকু পড়ুন