যেমন উত্তাল পাতাল ঝড়ে ভিজিয়ে দেয় পতেঙ্গার জল
তেমন করেই তো ভিজালে, ভিজিয়েছ মন!
কিছু বলিনি তো বলবো না, পুরাও তোমার ইচ্ছের রঙ
ভেবো না, বুঝতে চেয়েও না কতটা তুমি পাষাণ;
আমি তো নির্বোধ বিছিয়ে দিয়েছি শুকনো কাঠ
পোড়াও তুমি, যতক্ষণ না সমাপ্ত হয় অবসাদ!
চোখ মেলে তাকিয়ে দেখো নীলিমার জল
ডুবিয়েছ তো আবার ডুবাও, কিছু জানার নেই প্রয়োজন,
আমি তো নিখাদ সাগরিকা বয়ে চলি আপন গতিতে
বেশ তো পেয়েছো তৃষ্ণা, মিটাও না জলে!
ভুল করো না ভুল ভেবো না এখনো রাগ থমকে দাঁড়ায়নি তোমার
সাইরেন বাজাও, পুলকে উঠো মেনে নিও না অতীতের দাবিদার,
কতটা আকুতিতে বৃষ্টি খেলে শোকার্ত দু'নয়নে
আমি তো অবয়ব সে বিষাক্ত কুণ্ডলি তোমার সানগ্লাসে!
এখনো তো মরিনি, বেঁচে আছি বেশ
মরণ পানের সুধায় জমিয়ে রেখেছি বিষ,
কিছুটা দহনে আবার কিছুটা নীরব আর্তনাদ
জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও অবয়ব শেষ নিশ্বাসে, শেষ কাফনের রাত!

সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৯ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



