আমাদের মেধাবীরা বিদেশে পালিয়ে গিয়ে শ্রমিক মৌমাছি হয়েছে।
আমাদের ডাক্তারগুলা আমাদের খদ্দের মনে করে চিকিৎসার দোকান খুলে বসেছে।
আমাদের বাচ্চারা শিক্ষকের কাছেও নিরাপদ না।ধর্ষন, ব্লাকমেল, প্রশ্নপত্র ফাস, ভর্তি বাণিজ্য, কোচিং বানিজ্যে তারা ব্যাস্ত।
আমাদের ব্যবসায়ীরা রাজনীতিতে যোগদিয়ে রাজিনীতিকে ব্যবসায় পরিনত করেছে।
আমাদের পুলিশ ক্ষমতার পাহাড়াদার হয়ে আছে।
আমাদের শাষক শোষক হয়েছে, তাই আমরা শোষিত।
আমাদের ল’ইয়ারগন লায়ার হয়েছেন বহুআগে।
আমাদের মসজিদগুলা কমিটির কাছে জিম্মি।
আমাদের সংস্কৃতি বিদেশী চ্যানেলের করাল গ্রাসে।
আমাদের টিভি চ্যানেল চাটুকারেরা চালায়।
আমাদের ব্যাংকের রিজার্ভ চুরি হয়।
আমাদের খাদ্যে ফরমালিন, চিন্তায় শর্ত প্রযোয্য আর স্বপ্ন দেখা প্যাকেজ প্রোগ্রাম হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৮ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



