মৌলিক প্রয়োজনগুলো
স্বাধীনতা লুটে নেয় শোষনের যন্ত্র
পাছা চাপড়িয়ে বলি আহা!গনতন্ত্র।
পুঁজিবাদ পাতে ফাঁদ নিরীহের দণ্ড
ধর্মের গান গায় শয়তান ভন্ড।
শিক্ষার ব্যবসায় প্রজন্ম পন্য
মেধাহীন জাতি গড়ে মোদের তারুণ্য।
বিষ দেয়া খাদ্যে বিষাক্ত শরিরে
চিকিৎসাহীন হয়ে ধুঁকে ধুঁকে মরি'রে।
ফুটপাতে ঘুম পরে কতো খোকা-খুকি'রে
একসাথে যোগ দেয় বেওয়ারিশ কুকুরে।
ধর্ষিত হয় রোজ মোর দেশ জননী
সারমেয় হয়ে সব পড়ে তারই কাহিনি।
ছাব্বিশে মাঘ,১৪২৭ বঙ্গাব্দ
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


