somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু পশ্চিমা বুদ্ধিজীবি, নাফিস আর উদাসী স্বপ্ন এর মন্তব্যের উত্তর- বিচার আপনাদের হাতে!!!

২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকেই হটাৎ আমার নাফিসকে নিয়ে লেখা আমার ব্লগটিতে গিয়ে একটি মন্তব্য পাই- যার উত্তর আমি দিয়েছি আর বিচারের ভার আপনাদের হাতে আমার উত্তরের সাথে একমত বা দ্বিমত হতে মন্তব্যের মাধ্যমে জানান।

১২. ২৩ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:২৩
উদাসী স্বপ্ন বলেছেন: লেখক বলেছেন: মোটেও সঠিক নয় !! তবে এবার আপনি বলুন- সে যে ঠিক এটা করতে চেয়েছিল তারইবা প্রমান কি? কারণ আজ পর্যন্ত আমেরিকা আর মিডিয়ার কথা নাফিসের কোন কথা শুনেছেন!!! আশ্বর্য্য কি অদ্ভূত আপনাদের চিন্তাধারা!!!


আপনি সত্যি বলেছেন আমাদের চিন্তাভাবনা অদ্ভুত। তাই এরশাদ শিকদারকে ফাঁসিতে ঝুলানো হলে যখন সারা বাংলার মানুষ হাসিতে উৎফুল্ল হয় তখন তার জন্ম যে গ্রামে সেগ্রামে তার জন্য মিলাদ পড়ানো হয় মসজিদ মাদ্রাসা গুলোতে।

সবকিছুই প্রমান সাপেক্ষ না। আপনি আমেরিকার মিডিয়াকে বিশ্বাস করেন না অথবা তাদের বিচারব্যাবস্হাকে বিশ্বাস করেন না। কিন্তু পৃথিবীর বেশীরভাগ মুসলিম দেশগুলো আমেরিকাকে নিজেদের সার্বভৌম থেকে শুরু করে সবকিছু তাদের হাতে দিয়ে দেয় এবং টাকা দিয়ে তাদের কাছ থেকে সবকিছু পায়।

আপনি যে দেশে বসবাস করেন সেদেশের এখনও ৯০% আইন ব্রিটিশদের দ্বারা করা। আপনার দেশের নেতানেত্রীরা ভোটের আগে বা পরে প্রায় সবাই আমেরিকার ছায়াতলে সুশীল বাতাস খায়।

এমনকি যেই জঙ্গীটার জন্য আপনি এতোটা সোচ্চার তার ভয়েস টেপ সে নিজে টেপ করে রেখেছে যেগুলো তার পাবলিক প্রোসিকিউটরকেও দেয়া হয়েছে সেটাও আপনি দেখেননি। এমনকি আপনি মনে হয় সেই খবরটিও পড়েননি যেখানে বাংলাদেশের দূতাবাস থেকে তার সাথে যোগাযোগ করতে গেলে সে সরাসরি প্রত্যাখ্যান করে।

এসব সেই জঙ্গীই করতে পারে যার একমাত্র লক্ষ্য ছিলো আমেরিকাকে ধ্বংস করা এবং তার জন্য সে জীবন দিতেও প্রস্তুত ছিলো এবং সে জানতো যে এই অঘটন করার পর সে ধরাও খাবে। তাই ফেসবুক চ্যাটে বলেছিলো যে সবকিছু হয়ে যাবার পর সে একবার দেশে গিয়ে সবার সাথে দেখা করে আসবে।

আর কি প্রমান লাগবে একজন জঙ্গীর মনস্তত্ব বুঝবার জন্য? নাকি নিজের দলের কেউ ধরা খেয়েছে বলেই কি এ মায়াকান্না?

জঙ্গি যদি আমার ভাইও হয়ে থাকে আমি তাকে নিজে পুলিশ বা র‌্যাবের হাতে ধরিয়ে দেব, এ সৎ সাহস আপনার নিশ্চয়ই নেই?

আমি প্রতিটি প্যারার আলাদা আলাদা ‍উত্তর দিয়েছি এবং প্যারা গুলো বল্ড করে দিচ্ছি আপনাদের তাড়াতাড়ি পড়ার সুবিধার্থে-

২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১০:২৭
লেখক বলেছেন: আপনি উদাসী স্বপ্ন- সত্যিই আপনার স্বপ্নগুলোতে সব উদাসীপনা আর খামখেয়ালিপনা বিদ্যমান!!!

ভাই আপনার মত আরো দুই তিন উদাসী স্বপ্নওয়ালারা আমাকে একই ভাবে প্রশ্ন চুড়ে দিয়েছিলো যে- আর আপনি কি এটা সমর্থন করেন যে নাফিস যা করতে চেয়েছে সেটা ঠিক ছিল?

আমি আমার উত্তরে বলেছি- মোটেই সঠিক করে নাই। তার অর্থ হলো আমি তার কর্মকান্ডকে সমর্থন দেই না।

আপনি বলেছেন এরশাদ শিকদারের কথা- কিন্তু আমার জানা মতে বা মিডিয়ার মাধ্যমে যতটুকু জেনেছি যে, তিনি একজন সন্ত্রাসী, সেজন্য সারা দেশের মানুষের সাথে আমি নিজেও উল্লাস প্রকাশ করেছি যে- সব সন্ত্রাসীরা নিপাত যাক এই ভেবে। আর আমাদের মুসলিম রীতি অনুযায়ী একজন মুসলমান মারা গেলে তার জন্য পরিবারের, বাড়ির তথায় গ্রামে মানুষ তার মাগফেরাতের জন্য দোয়া করে, এটাই স্বাভাবিক আর তার গ্রামের মানুষও সেটাই করেছে। তাতে তো আমি অন্যায় কিছু দেখছি না। আপনাদের মতদের চিন্তাধারায় এই জন্যই বলি- ভুল আছে।

“সবকিছুই প্রমান সাপেক্ষ না। আপনি আমেরিকার মিডিয়াকে বিশ্বাস করেন না অথবা তাদের বিচারব্যাবস্হাকে বিশ্বাস করেন না। কিন্তু পৃথিবীর বেশীরভাগ মুসলিম দেশগুলো আমেরিকাকে নিজেদের সার্বভৌম থেকে শুরু করে সবকিছু তাদের হাতে দিয়ে দেয় এবং টাকা দিয়ে তাদের কাছ থেকে সবকিছু পায়।”-

তাহলেতো ইহুদি আর মুসলমানের মধ্যে কোন পার্থক্য থাকলো না। তারা তাদের মন মতো সব করবে আর সাজিয়ে নিবে- আমরা মুসলমানরা সেই মত চলবো- এটা কি করে হয় ? আর এই জন্য আমার লেখা। কোন জঙ্গিকে সমর্থন করার জন্য আমার এই লেখা নয়, কারণ ইসলাম জঙ্গিকে সমর্থন করে না- এটা আমরা মুসলমানরা যেমন জানি তেমনি ইহুদিরাও জানে, কারণ পবিত্র কোরআন শরীফ রিচার্জ করেই তারা এতদুর এগিয়েছে। তাই তারা লোভী কিছু মুসলমান হাতে নিয়ে ধর্ম শিক্ষা দিচ্ছে আর জিহাদ কথাটার অপব্যাখ্যা দিয়ে জঙ্গি বানিয়ে তুলছে। তার উত্তম উদাহরন আমি মনে করি বাংলা ভাই, মিডিয়ার মাধ্যমে আমি যতটুকু জেনেছি তার অর্থের যোগান ছিলো লন্ডন থেকে। এ বিষয়ে বিশদ কিছু জানি না বলে আর লেখতে পারলাম না। তবে আমার সন্দেহ যে- ইসলাম দিক্ষার পাশাপাশি এই জঙ্গি তৈরী ইহুদিদের অর্থায়নে হয় যেন জঙ্গিবাদ ইস্যুতে পুরো মুসলিম বিশ্বকে ধাবিয়ে রাখা যায়- আমার জানা মতে- শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে তারা মিডিয়া ও অন্যান্য মাধ্যমে ৪০০ মিলিয়ন ডলার ব্যয় করে।

“আপনি যে দেশে বসবাস করেন সেদেশের এখনও ৯০% আইন ব্রিটিশদের দ্বারা করা। আপনার দেশের নেতানেত্রীরা ভোটের আগে বা পরে প্রায় সবাই আমেরিকার ছায়াতলে সুশীল বাতাস খায়।”-

ভাই উদাসী স্বপ্ন, আপনি কোন দেশের ? আমার দেশের ৯০% আইন ব্রিটিশ। বিশ্বাস করেন ভাই- মুসলিম আমি আর ধর্ম আমার ইসলাম, আর পবিত্র কোরআন এর আইনই যথেষ্ট একটি পরিবার. সমাজ, দেশ তথায় বিশ্ব পরিচালনার জন্য। মানব রচিত আইনে ফাঁক ফোকর আছে কিন্তু পবিত্র কোরআনের আইনে কোন ফাঁক ফোকড় নেই। গ্যারান্টিড!!! আমার দেশের নেতানেত্রীরা এগুলো করছে শুধুমাত্র আপনাদের মত লাইসেন্সধারী বুদ্ধিজীবিদের বুদ্ধির জনজনানিতে, আপনাদের কথা বার্তা থেকে বুঝাই যায় না যে আপনারা আস্তিক না নাস্তিক, সাম্যবাদী না মৌলবাদী, রক্ষণশীল না বক্ষনশীল!!!

“এমনকি যেই জঙ্গীটার জন্য আপনি এতোটা সোচ্চার তার ভয়েস টেপ সে নিজে টেপ করে রেখেছে যেগুলো তার পাবলিক প্রোসিকিউটরকেও দেয়া হয়েছে সেটাও আপনি দেখেননি। এমনকি আপনি মনে হয় সেই খবরটিও পড়েননি যেখানে বাংলাদেশের দূতাবাস থেকে তার সাথে যোগাযোগ করতে গেলে সে সরাসরি প্রত্যাখ্যান করে।”-

আমার লেখাটি ২০ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:২৪ তে প্রকাশিত হয়। আর পরে আপনার বলা খবরগুলো আমি পেয়েছি। তবে ভাই কি বলবো- এই সবগুলো যে সাজানো নয় তা কিভাবে বলি। যেখানে তারা তালেবান সাজে নাটক সিনেমার মত করে তার পর মুসলমানদেরকে টেপে পেলে। এগুলোর আক্ষরিক উদ্দ্যেশ্য কি ? এটা আপনি যেমন বুঝেন আমিও বুঝি- যে ইসলামকে ধবংস করা। তাই ভাই আমি কোনভাবে বিশ্বাস করি না যে ইহা একটি সাজানো নাটক নয়। আমি আজ অবদি নাফিসের কথা শুনি নাই। সবই তাদের কথা- একতরফা কিছু হয় না। তালির জন্য দুই হাত লাগে- বু...... ঝে ......... ছে ......... ন.......... ভাই। জঙ্গি তৈরীর কারখানা তাদের আছে- আর টেপে ফেলে মুসলমানদেরকে তারা জঙ্গি তৈরী করে, এটা আপনি না বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি।

“এসব সেই জঙ্গীই করতে পারে যার একমাত্র লক্ষ্য ছিলো আমেরিকাকে ধ্বংস করা এবং তার জন্য সে জীবন দিতেও প্রস্তুত ছিলো এবং সে জানতো যে এই অঘটন করার পর সে ধরাও খাবে। তাই ফেসবুক চ্যাটে বলেছিলো যে সবকিছু হয়ে যাবার পর সে একবার দেশে গিয়ে সবার সাথে দেখা করে আসবে।”-

আরে ভাই পুরানা পেছাল, জঙ্গি তৈরীর কারখানাতো তাদের- তারা তা প্রমান করেছে। একটি রোবট তৈরী করা হলে সে আপনি যে উদ্দেশ্যে তৈরী করেছেন ঠিক সেই কাজটিই করবে। অন্য কাজ করবে না। বু...... ঝে ......... ছে ......... ন.......... ভাই!!!

“আর কি প্রমান লাগবে একজন জঙ্গীর মনস্তত্ব বুঝবার জন্য? নাকি নিজের দলের কেউ ধরা খেয়েছে বলেই কি এ মায়াকান্না?”-

নারে ভাই, আমি সে দলের নয়। তবে ভাই আপনি এটা প্রমান করেছেন যে- বিষয়টি আপনার বিপক্ষে মানে পশ্চিমা বিপক্ষে আর আপনি তাদের এজেন্ট হিসেবে পশ্চিমাদের জন্য মায়াকান্নায় আপনার মনটি উতলিয়ে উঠেছে। বিষয়টি নিশ্চিত। আর এ মায়াকান্না দেখালে আপনি হয়ে উঠবেন লাইসেন্সধারী বৃদ্ধিজীবি। এতে কোন সন্দেহ নেই। তবে ভাই, আল্রাহ যদি দয়া করে, আর আল্লাহ যদি কোন দিন সুযোগ দেয়, কোন নাগরিক সুবিধা দেওয়ার মত নেত্রীত্ব পাই, তাহলে আপনাকে বুঝাবো যে- মানুষের জন্য মানুষ, আমি মানুষ হিসেবে লেখাটি দ্বারা সেটাই বুঝাতে চেয়েছি।

“জঙ্গি যদি আমার ভাইও হয়ে থাকে আমি তাকে নিজে পুলিশ বা র‌্যাবের হাতে ধরিয়ে দেব, এ সৎ সাহস আপনার নিশ্চয়ই নেই?” -

ভাই আমার সেই সৎ সাহস আছে, কারণ আমি জানি- জঙ্গি তৈরীর কারখানা তাদের। আপনার নেই আপনি তা প্রমান করেছেন আপনার লেখা দ্বারায়। আপনি পক্ষপাততুষ্ট। আপনাকে আর কি বলবো? সময় থাকতে আস্তিক হোন, মানবতাকে প্রদান্য দিন।

ভাই আপনার লেখার বিভিন্ন ব্যাখ্যা দেখাতে গিয়ে নানাভাবে কথাগুলো লিখেছি। এবং এগুলোই সত্য কথা। আমার ধর্মে কোন দিন-
আমাকে অন্যকে কষ্ট দেওয়া শিখায়নি। তাই আমি করজোড়ে ক্ষমা চাচ্ছি- যদি আমার লেখা দ্বারায় আপনি কষ্ট পেয়ে থাকেন। তবে হ্যাঁ এটা সত্য যে- আমার প্রত্যেকটি লেখা সত্য। এতে কোন সন্দেহ নেই। আর এই জন্যই আমি আপনার মন্তব্য ও আমার উত্তরখানা ব্লগ হিসেবে প্রকাশ করবো- প্রমানের জন্য। আপনিও পড়বেন আর মন্তব্যগুলো কেমন আসে লক্ষ্য রাখবেন।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×