somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আলমগীর জনি
সূর্য থেকে অসম্ভব শক্তিশালী আলোকরশ্মি চাঁদের উপর পড়ে। সে চাঁদ কিছুদিন জোছনা বিলায় আমাদের মাঝে।অমাবস্যায় কেউ চাঁদকে ভুলে যায় না।অপেক্ষা করে জোছনা ফিরে আসার ।সূর্য না হই ,মাঝে মধ্যে জোছনা হতে চাই।অমাবস্যায় হাহাকার হতে চাই মানব মনে।

কথাবার্তা-১

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



-আপনি এমন একটা মেয়ে যার প্রেমে যে কেউ যে কোন সময়ই পড়তে পারে।
-তুমি পড়েছ?
-না পড়ার কোন কারণ নাই।
-তুমি না মহামানব?
-তো?
-মহামানব দের না প্রেম করতে নেই?
-কে বলেছে?
-তুমিই তো বলেছ ।
-আপনি আমাকে মহামানব ভাবতেন?
-না ভাবলে তোমার সাথে সেদিন সারাদিন হাঁটলাম কেন?
-হেঁটেছেন কবিতার বলে।
-কোন কবিতা?
- "পাশাপাশি হাঁটব চলো গল্প বলার ছলে"-আমার লিখা আপনাকে নিয়ে লিখা একমাত্র কবিতা।
-কবিতা বলছ কেন? এক লাইনে কবিতা হয়?
-এক লাইনে যদি আস্ত একটা গল্প হতে হয় পারে তবে কবিতা কেন নয়?
-তুমি আবোলতাবোল বকছ ।
-আপনার কাছে আবোলতাবোল মনে হওয়ার কথা নয়।
-কেন?
-আপনি একজন মহামানবী।
-আমি মহামানবী নই।আমি শুধুই মানুষ।
-সেটা আপনার কাছে।আমার কাছে নয়।আমার কাছে আপনি মানবী।মহামানবীর কাছাকাছি মানবী ।একটু ঘষামাজা করলেই মহামানবী হয়ে যাবেন ।
-ঘষামাঝা কে করবে ?
-পাক্কা স্বর্ণকার ।
-সে কে?
-আমিও হতে পারি।
-কাজের কথায় আসো।
-কি কাজ? কি কথা?
-আগে বলো তুমি এখন আবার আমাকে আপনি করে বলছ কেন?
-কিছু মানুষকে আপনি বলতে হয়।
-আমি তো মানুষ না।আমি না মহামানবী?
-আপনার সাথে আপনি টা যায় ।
-মাঝখানে তো তুমি ডাকতে ।
-আপনাকে প্রেমের ফাঁদে ফেলতে চেয়েছিলাম সেজন্য ।
-তুমি এত সুন্দর করে মিথ্যা বলো কিভাবে?
-মিথ্যার কি হলো এখানে?
-আমি তোমার চেয়ে বয়সে বড় এজন্যই তুমি আমাকে আপনি ডাকো।
-আমি মিথ্যা বলি না। মহামানবদের মিথ্যা বলার অধিকার নাই।
-ভালোবাসার অধিকার আছে?
-আগে ছিল না।সম্ভবত আজকে থেকে থাকতে পারে।
-আগে ছিল না কেন?
-সমগোত্রীয় কিছুর মিলন প্রকৃতি পছন্দ করে না।
-সমগোত্রীয়?
-একজন মহামানবী আর একজন মহামানবের মধ্যে মিলন প্রকৃতি মেনে নিবে না।
-আমি মহামানবী না।
-সেটা বুঝতে পারছি।মহামানবী হলে আপনি আমার কাছে ফিরে আসতেন না।
-কেন? মহামানবীদের কি মানবীয় গুণাবলী থাকতে নাই?
-আছে তবে মহামানবীরা ভুল করে না।মানুষের ভুল করার অধিকার আছে, মহামানব- মহামানবীদের নাই।
-কোনটা ভুল?
-এই যে আবার ভুল করে আমার কাছে আসা।
-ভুল করে আসি নি।
-ইচ্ছে করে এসেছেন?
-হুম।
-জয় সাহেবের কি হবে ?
-তাকে তোমার ভালোবাসার কাছে পরাজয় স্বীকার করে নিতে হয়েছে ।
-তিনি তখন পরাজিত হন নি কেন?
-সময় তার পক্ষে ছিল।
-এখন কার পক্ষে?
-যার সামনে দাঁড়িয়ে আছি।
-আপনি চলে যান।
-তুমি চাইছ আমি চলে যাই?
-তখন আসেন নি কেন?
-আবছা ভালোবাসায় কিছু হয় না।
-কোনটা আবছা ভালোবাসা?
-তুমি যা দেখিয়েছ।
-আর এখন ?এখন কি দেখছেন?
-একজন মহামানব ভালোবাসার জন্য তার স্বঘোষিত মহামানব তকমা ফেলে দিতে আগ্রহী।
-আপনাকে আমি বলেছি ?
-বলা লাগে না ।মেয়েদের অনেক কিছু বুঝার ক্ষমতা আছে।
-আমার চোখে পানি দেখছেন ?
-দেখছি কিন্তু গুরুত্ব দিচ্ছি না ।
-কেন ?
-পুরুষের চোখের পানি প্রকৃতি পছন্দ করে না ।
-প্রকৃতি কি পছন্দ করে ?
-ভালোবাসা।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:১৫
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

×