somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসো নিজে করিঃ How to become a saint

২০ শে মার্চ, ২০২৪ ভোর ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আব্দুল কাদের জিলানী (রঃ) এর কাছে এক ছাত্রের মা তার ছেলের খোঁজ নিতে আসল। তখন ছেলেটি দুপুরের খাবার খাচ্ছিল। মা দেখলেন, তার আদরের সন্তান একটি শুকনো রুটি পানিতে ভিজিয়ে খাচ্ছে আর পাশেই শিক্ষক মহোদয় মুরগী ভুনা দিয়ে রুটি খাচ্ছেন। ছেলেটির মা ভয়ানক চটে গিয়ে বলল, "এই কি আপনার শিক্ষা দানের নমুনা?" প্রত্যুত্তরে আব্দুল কাদের কিছু না বলে খাওয়া শেষ করলেন। তারপর মুরগির হাড়গুলো এক স্থানে জড়ো করে মুখে "হ্যাট হ্যাট" জাতীয় শব্দ করলেন। মহিলাটি বিস্ময়াভুত হয়ে দেখতে পেল, মুরগীটির হাড়গুলো সুবিন্যস্ত হয়ে তার উপর মাংস ও পালকের স্তর গজানো শুরু করল আর অল্পক্ষণেই মুরগীটি জীবিত হয়ে ছুট দিল। বড় পীর বললেন, "আপনার ছেলে যে দিন হাড় থেকে জ্যান্ত মুরগী বের করতে পারবে সেদিন সে মুরগী ভুনা খেতে পারবে।"

আমি যখন প্রথম এই গল্পটি পড়ি তখন একেবারেই বিশ্বাস হচ্ছিল না। আর এখন আমি যা জানি তা বললে আপনারা বিশ্বাস করবেন না.....
পবিত্র কোরানে আল্লাহ তা'আলা বলেন, "তোমাদের জন্য রোজা ফরয করা হল যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার"

আবার তিনি হাদিস এ কুদসি তে উল্লেখ করেন "রোজা শুধু আমারি জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব"

আরেক হাদিসে বলা হয়েছে, ""যে ব্যক্তি মিথ্যা কথা,অনুরূপ আচরণ ও জাহেলিয়াত বর্জন না করে, তবে তার পানাহার বর্জনের আল্লাহর কোনই প্রয়োজন নেই।"(বুখারী)

অথচ আল্লাহ্‌ কারো মুখাপেক্ষী নন। তাহলে, তো সব কিছু গিট্রু লেগে গেল...আসেন দেখি গিঁট খোলার চেষ্টা করি।
প্রথম আয়াতে আসলে বলা হয়েছে যে, রোজাকে ঐচ্ছিক না করে অবশ্য পালনীয় করার কারণ হল তাকওয়া তথা আল্লাহ্‌ ভীতি অর্জন। এখানে রোজার সাথে তাকওয়ার কোন সম্পর্ক নেই যা অনেকেই ভুল করেন।

কিন্তু, রোজাতে আল্লাহর কি প্রয়োজন? আল্লাহ্‌ তার বান্দাদের নিকটবর্তী হতে চান...আর আল্লাহ্‌ পানাহার থেকে পবিত্র....অলি আল্লাহগন দিনের পর দিন রোজা রাখেন, পঞ্চ ইন্দ্রীয়কে পুরোপুরি অগ্রাহ্য করতে শেখেন। আর আল্লাহ্‌ নিকট থেকে নিকটবর্তী হতে থাকেন...কিন্তু তিনি তো আমাদের জগুলার ভেইন থেকেও নিকটবর্তী। এর চাইতেও ঘনিষ্ঠ হওয়ার অর্থ কি? ......"...... যখন তাকে ভালোবাসি, তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যাই যা দিয়ে সে হাঁটা-চলা করে।"
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২৪ ভোর ৬:১৪
১৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×