বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ঃ একটি অভিজ্ঞতা, অনলাইন এপয়েন্টমেন্ট
১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[link||https://opd.bmu.ac.bd/] Online Appointment
ডায়াবেটিস রোগী, সকাল বিকাল হাঁটতে হয়। একদিন সকালে প্রাতঃভ্রমণ শেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঝা-তকতকে নতুন ভবনে গেলাম ডাক্তার দেখাতে। । পূবালী ব্যাংকের টিকেট কাটার ৮-১০ টা বুথে বর্হিবিভাগের রোগীদের লম্বা লাইন। রোগীদের ভীড়ে ত্রাহি ত্রাহি অবস্থা। ব্যাংকের কর্মীরাও ন্লথ গতির। লাইনে দাঁড়িয়ে টিকেট কাটতে কমছে-কম ১ ঘন্টার মামলা। লাইনে দাঁড়াব কি চলে যাব এরকম দুমনা মন নিয়ে সাতপাঁচ ভাবছি। এমন সময় চোখে পড়ল অনলাইন টিকেটিং এর ব্যানার। কিউআর কোড স্ক্যান করে ৩০ টাকা বিকাশে পে করে তৎক্ষনাৎ টিকেট করে ফেললাম। মনে মনে বিশ্বজয়ের আনন্দ। এরপর কী করণীয় জানতে তথ্য কেন্দ্রে গিয়ে যা শুনলাম তাতে চক্ষু চড়ক গাছ। আমাকে বলা হলো, এরপর পূবালী ব্যাংকের বিশেষ এক কাউন্টারে দাঁড়িয়ে টিকেট নামক কাগজ নিতে হবে। আমি বললাম, প্রিন্টার থেকে অনলাইন টিকেটের প্রিন্ট-আউট আনলে হবে না? আমার কথা শুনে তথ্য কেন্দ্রে বসা লো্কটি যে লুক দিল তাতে আমি আশা দেখতে পেলাম না। আমিও গলা সপ্তমে চড়িয়ে বললাম, আমাকে যদি লম্বা লাইনে দাড়িয়ে টিকেট কাটতে হয় তাহলে অনলাইন সিস্টেমের মানে কী?
আপনারা কেউ মানে জানলে আমাকে জানিয়ে যাবেন প্লিজ
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -...
...বাকিটুকু পড়ুন